শনিবার ঢাকা পৌঁছাবে টাইগাররা
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
-
5
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
শনিবার ঢাকা পৌঁছাবে টাইগাররা
শনিবার ঢাকা পৌঁছাবে টাইগাররা
প্রায় দু’মাসের লম্বা ভ্রমন শেষে আগামীকাল শনিবার দেশে ফিরছে টাইগাররা। গত ২৬ এপ্রিল থেকে ১৬ জুন মোট ৫০ দিন। এবার দেশে ফেরার পালা। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ শেষে বিসিবি মিডিয়া বিভাগ নিশ্চিত করেছে স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে বার্মিংহাম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা করেছে টিম বাংলাদেশ। দুবাই থেকে শুক্রবার বিকালে রওয়ানা করবে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা এসে পৌছাবে শনিবার সকাল সাড়ে আটটার দিকে। ২৬ এপ্রিল থেকে ১৬ জুন, এই ৫০ দিনের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্ততির অংশ হিসেবে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প ছিলো সাসেক্সে। ক্যাম্প শেষে সেখান থেকে রওয়ানা দেন ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে। এই সিরিজে চার ম্যাচের দুটিতে জয় পায় বাংলাদেশ। এক ম্যাচ স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে, অন্য ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ত্রিদেশীয় সিরিজ শেষ করে পরের দিনই আবার রওয়ানা করেন লন্ডনের উদ্দেশ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসর শুরুর আগে খেলেন দুটি প্রস্ততি ম্যাচ। প্রথম ম্যাচে হার পাকিস্তানের কাছে। পরের ম্যাচে হার ভারতের কাছে। দুই হারের হতাশা নিয়ে আসর শুরু করলেও ঠিকই বাংলাদেশ যায়গা করে নেয় সেমিফাইনালে। প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে লড়াই করে হারলেও দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে পন্ড হয় বৃষ্টি বাধায়। গ্রুপের শেষ ম্যাচে এসে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। প্রথমবারের মত যোগ্যতা অর্জন করে আইসিসি’র বড় কোন আসরের সেমিফাইনালে খেলার। ভারতের সাথে সেমিফানালের মোকাবেলায় হারলেও প্রাপ্তির খাতায় যোগ হয়েছে অনেক কিছুই। আগামীকাল দেশে ফিরে লম্বা ছুটি পাবেন টাইগাররা। আছে ঈদের ছুটি। সব মিলে প্রায় চার সপ্তাহ। সামনে আবারো অপেক্ষা করছে ব্যস্ত সূচি। আগষ্ট-সেপ্টেম্বরে দেশের মাটিতে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। এরপরেই সেপ্টেম্বর-অক্টোবরে আছে দক্ষিন আফ্রিকা সফর।
