শিরোপা নয়, বিশ্বকাপের বাছাইপর্ব এড়াতে ঘাম ঝরানো অনুশীলন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
শিরোপা নয়, বিশ্বকাপের বাছাইপর্ব এড়াতে ঘাম ঝরানো অনুশীলন
শিরোপা নয়, বিশ্বকাপের বাছাইপর্ব এড়াতে ঘাম ঝরানো অনুশীলন
ত্রিদেশীয় সিরিজের শিরোপা আগেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে খুব একটা চিন্তিত নয় বাংলাদেশ দল। সিরিজে চার ম্যাচে অন্তত ৩ ম্যাচ জয়ের আশা করেছিলো বাংলাদেশ দল। তবে বাধা হয়ে দাঁড়িয়েছিলো বৃষ্টি। অমনটা না হলে হয়তোবা আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচ জিতে এতক্ষণে দুই ম্যাচে জয়ী থাকতে পারতো টাইগাররা।
সিরিজের প্রথম ম্যাচে আসেনি কোন ফলাফল। দ্বিতীয় ম্যাচে হার নিউজিল্যান্ডের কাছে। তৃতীয় ম্যাচে ঘুরে দাড়িয়েছিলো টাইগাররা। বড় ব্যবধানে হারিয়েছিলো স্বাগতিকদের। এই জয়টাই বদলে দিয়েছে টাইগারদের শরীরি ভাষা।
এতসব কিছুর পরও হয়তো স্বস্তিতে নেই বাংলাদেশ দল। মাথায় আছে বিশ্বকাপ বাছাই পর্বের চিন্তা। আয়ারল্যান্ডের সাথে জিতলেও পয়েন্ট খুইয়েছে নিউজিল্যান্ডের সাথে। সমস্যাটা এখানেই। সিরিজের শেষ ম্যাচ হারলে বিশ্বকাপ বাছাই পর্ব চেপে বসবে টাইগারদের কাঁধে। তবে চিন্তাটা এখন কমে গেছে আয়ারল্যান্ডের সাথে ম্যাচ জেতায়।
এই সিরিজে যদি সব ম্যাচ হারতো সে ক্ষেত্রে রেটিং পয়েন্ট ৮৩ হয়ে আটে নেমে যেত বাংলাদেশ। এখন ৯১ পয়েন্ট নিয়ে র্যাংকিং এর ৭ নাম্বারেই আছে বাংলাদেশ, এর উপরেই আছে শ্রীলংকা। ৯৩ পয়েন্ট নিয়ে ৬ নাম্বারে। বাংলাদেশ যদি ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় তবে শ্রীলংকার সমান ৯৩ পয়েন্ট নিয়ে উঠে আসবে ছয়ে। এতে রেটিং পয়েন্টের ভগ্নাংশ হিসেবে ৭ নাম্বারে নেমে যাবে লংকানরা।
এতসব হিসাব নিকাশ যদি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের পক্ষে থাকে তবে নিশ্চিন্ত হওয়া যাবে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের ব্যাপারে।
ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ কে সামনে রেখে আজ ডাবলিনে কঠোর অনুশীলন করেছে হাথুরু সিংহের শিষ্যরা। দুপুরে ব্যাটিং-বোলিং ছাড়াও সাব্বির-সৌম্যরা মনযোগী ছিলেন ফিল্ডিংয়েও। আয়ারল্যান্ডের এমন ঠান্ডা আবহাওয়াকে মানিয়ে নিতে প্রস্ততির কমতি ছিলোনা। শুধু ঠান্ডা আবহাওয়া নয় এর সাথে আছে সবুজ উইকেট। আস্তে আস্তে এই সমস্যাটাও কাটিয়ে উঠছে টাইগাররা। এবার শুধু মাঠে নিজেদের খেল দেখানোর অপেক্ষা তামিম-রুবেলদের।
১ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ডের মত বড় দলের বিপক্ষে নিজেদের পরীক্ষা করে নেয়ার আরেকটা সুযোগ। এই নিউজিল্যান্ড এর বিপক্ষেই আবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে মাঠে নামতে হবে টাইগারদের।
