সাঙ্গাকারার চোখে 'ডার্ক হর্স' বাংলাদেশ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
-
5
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
সাঙ্গাকারার চোখে 'ডার্ক হর্স' বাংলাদেশ
সাঙ্গাকারার চোখে 'ডার্ক হর্স' বাংলাদেশ
ক’দিন আগেই শ্রীলংকা কে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টির কোন সিরিজই জিততে পারেনি স্বাগতিক শ্রীলংকা। এর আগে গত দু’বছর টানা ভালো পারফরম্যান্স। এসব কিছু কম বেশি খেয়াল করেন সবাই। সাঙ্গাকারা আর বাদ যাবেন কেন! ২০১৫ বিশ্বকাপ থেকে আজ অব্দি টাইগারদের উপরে উঠার গ্রাফটা পরিষ্কার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে শুধু স্বাগতিক আয়ারল্যান্ডকে নয়, বিদেশের মাটিতে প্রথম বারের মত হারায় নিউজিল্যান্ডকে। এই জয়ে পালটে যায় বাংলাদেশের র্যাংকিং। শ্রীলংকা, পাকিস্তান, ওয়েষ্ট ইন্ডিজের মত দলকে পেছনে ফেলে ছয় নাম্বারে উঠে আসে বাংলাদেশ। এইতো দু’দিন আগে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড বলেছেন, ‘এই বাংলাদেশ বিপজ্জনক।’ সতর্ক বার্তা পৌছে দেন অন্য দল গুলোর কাছে। আইসিসিক্রিকেট.কমে দেয়া কলামে সাঙ্গাকারা লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সত্যিকারের ডার্ক হর্স। তারা অনেক আশা ও প্রতিশ্রুতি নিয়ে খেলতে এই টুর্নামেন্ট এসেছে।কোচ চন্ডিকা হাথুরু সিংহের অধীনে বেশ ভালোই করছে গত দু’বছর ধরে। চন্ডিকাও ভাগ্যবান যে, সাফল্যের জন্য ক্ষুধার্ত কিছু প্রতিভাবান খেলোয়াড় পেয়েছে।’ সাঙ্গাকারা আরও বলেন, 'বাংলাদেশের বর্তমান দলটার দিকে আপনি দেখবেন এরা আত্মবিশ্বাসী। এ কারণেই বাকী দলগুলোর জন্য বাংলাদেশ হুমকি। ওরা শিখেছে কিভাবে জিততে হয়। এটাই তাদের বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে পরিণত করেছে। আমি জানিনা বাংলাদেশ শেষ পর্যন্ত ফাইনালে যাবে কি না, কিন্ত অন্য দলগুলোর পথের কাটা হয়ে দাঁড়াবে এটা নিশ্চিত।’ সূত্র- আইসিসি-ক্রিকেট
