র্যাঙ্কিং এগিয়েছেন মাশরাফি-তামিম
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
র্যাঙ্কিং এগিয়েছেন মাশরাফি-তামিম
র্যাঙ্কিং এগিয়েছেন মাশরাফি-তামিম
১০ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে বাংলাদেশ। প্রাপ্তির খাতায় যোগ হয়েছে বেশ কিছু সাফল্য। দলীয় আর ব্যাক্তিগত সাফল্য মিলিয়ে টাইগারদের জন্য অসাধারণ ছিলো এই টুর্নামেন্ট।
গতকাল ভারত-পাকিস্তানের ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় চ্যাম্পিয়ন্স ট্রফির আঠারো দিনের কর্মযজ্ঞ। টুর্নামেন্ট শেষে আজ প্রকাশিত হয় সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিং তালিকা।
প্রথমবারের মত আইসিসির বিশ্ব আসরে এবার সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। এই সেমিফাইনাল পর্যন্ত পৌছাতে অনেক বড় অবদান ছিলো বাংলাদেশী ওপেনার তামিম ইকবালের। গ্রুপ পর্বের তিন ম্যাচ আর সেমিফাইনাল মিলে ৭৩.২৫ গড়ে চার ম্যাচে পেয়েছেন দুই ফিফটি আর এক সেঞ্চুরি। সব মিলে তাঁর রান ২৯৩। আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ছিলো ১২৮ রানের ইনিংস।
তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলো ৯৫ রান আর সেমি ফাইনালে ভারতের বিপক্ষে ৭০ রান। টুর্নামেন্টে হয়েছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সব মিলিয়ে তামিম এখন আইসিসি ব্যাটসম্যান র্যাঙ্কিং এর তালিকায় ১৬তম। জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশেও।
ওয়ানডে বোলারদের তালিকায় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা আছেন বোলারদের র্যাঙ্কিংয়ের ১৫ তে। পিছিয়েছেন সাকিব আল হাসান। সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিং তালিকায় আছেন ১৯ নাম্বারে। তবে অলরাউন্ডার তালিকায় ধরে রেখেছেন ১ নাম্বার অবস্থান।
ওয়ানডে ব্যাটিং তালিকায় শীর্ষে আছেন ভারতীয় দলের অধিনায়ক ভিরাট কোহলি। বোলিংয়ে শীর্ষে আছেন অষ্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। অলরাউন্ডার তালিকায় শীর্ষে সাকিব আল হাসান।
