প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
-
5
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়
প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়
আগামী ১লা জুন থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বের আগে অংশগ্রহণকারী দলগুলো কন্ডিশনের সাথে মানিয়ে নিতে খেলছে প্রস্তুতি ম্যাচ, সেখানে নিউজিল্যান্ডের সাথে বৃষ্টি আইনে ৪৫ রানে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের ওভাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো নিউজিল্যান্ড খুব একটা সুবিধা করতে পারেনি। ওপেনার লুক রনকির ৬৬ ও অলরাউন্ডার নিশামের অপরাজিত ৪৬ ছাড়া বলার মতো আর কেউই রান করতে পারেননি ব্লাকক্যাপসেদের হয়ে, ১৮৯ রানেই গুটিয়ে যায় কিউইরা। ভারতীয় পেসার মোহামদ্দ শামি ও ভুবেনশ্বর কুমার ৩ টি করে উইকেট নেন। ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানে আজিঙ্কা রাহানের উইকেট হারালেও খুব একটা সমস্যা হয়নি ভারতের। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা শিখর ধাওয়ানের সাথে অধিনায়ক ভিরাট কোহলি ৬৮ রানের জুটিতে সহজেই জয় দেখছিলো ভারত। কোহলি ৫২ ও ধোনির ১৭ রানে ক্রিজে থাকা অবস্থায় ভারতীয় ইনিংসে ২৬ ওভার শেষে ১২৯/৩ রানের সময় বৃষ্টি নামলে তা আর বন্ধ হয়নি। পরে বৃষ্টি না থামায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে ৪৫ রানে জয়ী ঘোষণা করা হয়। সংক্ষিপ্ত স্কোরঃ নিউজিল্যান্ড ১৮৯/১০ (২৬), রনকি ৬৬, নিশাম ৪৬*, ভুবেনশ্বর ৩/২৮, শামি ৩/৪৭ ভারত ১২৯/৩ (২৫), কোহলি ৫২*, ধাওয়ান ৪০, নিশাম ১/১১, বোল্ট ১/৩৪ ফলাফলঃ ভারত ডি/এল পদ্ধতিতে ৪৫ রানে জয়ী। ম্যাচসেরাঃ ভিরাট কোহলি
