অভিজ্ঞ রিয়াদে মুগ্ধ হাথুরু, জাকেরকে বলছেন অনেক 'শান্ত'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Everyone had the belief that we could play good cricket- Mehidy Hasan Miraz
-
2
First Innings End with Bangladesh Taking a 228-Run Lead
-
3
Australia Show Signs of Fightback, End Day 3 Still 67 Runs Behind
-
4
Still Thinking About Victory, Hazlewoods Roar
-
5
Afghanistan thrash Ireland to win ODI series 4-0
অভিজ্ঞ রিয়াদে মুগ্ধ হাথুরু, জাকেরকে বলছেন অনেক 'শান্ত'
অভিজ্ঞ রিয়াদে মুগ্ধ হাথুরু, জাকেরকে বলছেন অনেক 'শান্ত'
মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো পঞ্চাশের পর জাকের আলি অনিকের ক্যামিওতে চড়ে দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়েও ৩ রানের আক্ষেপে সিরিজ শুরু হয় বাংলাদেশের। তবে পরের ম্যাচেই জয়ের দেখা পায় টাইগাররা, এখন লক্ষ্য একটাই সিরিজ জয়। জাকের আলির অসাধারণ ব্যাটিং ভালো লেগেছে হেড কোচের। রিয়াদ প্রসঙ্গে বললেন, সুন্দর খেলেছে।
৩১ বলে ৫৪ রানের ইনিংস খেলে হতাশা নিয়েই প্যাভিলিয়নে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর একা হাতে লড়াই জমিয়েছেন জাকের আলি। ২০০ স্ট্রাইক রেটে করেছেন ৬৮ রান। কিন্তু ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ। তবুও ছিল না আক্ষেপ, যা বোঝা গেল শেষ টি-টোয়েন্টির আগে চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলন থেকে। মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা দলের জন্য কতটা প্রভাব ফেলেছে? এমন প্রশ্ন হাথুরুর কাছে যেতেই তিনি শোনালেন মুগ্ধতার কথা,'সে দলের অভিজ্ঞতা বাড়িয়ে তোলে। বিপিএলে খেলে দেখিয়েছে সে এখন কতটা ম্যাচিউরড। সে স্বাধীনতা নিয়ে খেলছে। বিশ্বকাপে যখন তাকে দেখলাম, সে খেলা নিয়ে অনেক সতর্ক। সে সুন্দর খেলছে।'জাকের আলি অনিককে বিপিএলের আগে না দেখলেও যে কয়েক ম্যাচে দেখেছেন হেড কোচকে আনন্দ দিয়েছেন। ফিনিশিংয়ে প্রথম ম্যাচে জাকের আলি যা খেলেছেন হাথুরুর চোখে, 'দারুণ'। 'সে যেভাবে খেলছে, দারুণ। তাকে আসলে আমার আগে খুব একটা দেখা হয়নি। এই বিপিএলেই প্রথম দেখলাম। সে অনেক শান্ত। বিপিএলেও অনেক শান্ত থেকে ব্যাট করেছে। ৫-৬-৭ নম্বরে যে ব্যাট করে তার মধ্যে এই গুণ থাকা উচিৎ। এই পজিশিনে হাতে সময় কম থাকে, সে যা করেছে দেখে অনেক ভালো লেগেছে। পুরো দলকে সে আত্মবিশ্বাস এনে দিয়েছে।'
