অধিনায়কত্ব নিয়ে ভাবছেননা ম্যাথুস
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
অধিনায়কত্ব নিয়ে ভাবছেননা ম্যাথুস
অধিনায়কত্ব নিয়ে ভাবছেননা ম্যাথুস
চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ২ম্যাচে জয় ২ম্যাচে হার। সেটি আবার জিম্বাবুয়ের সাথে! মাথা ব্যাথার কারণ এখানেই। বিপক্ষ দল জিম্বাবুয়ে বলেই এত চাপ গোটা দলের উপর। তবে চাপ টা একটু বেশিই পড়ার কথা অধিনায়কের ঘাড়ে। সেটাই স্বাভাবিক।
এর আগেও দলের ব্যর্থতায় এঞ্জ্যেলো ম্যাথুসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিলো। এবারের হারে সেই প্রশ্ন আবারও উঠে এসেছে সামনে। অনিশ্চয়তা দেখা দিয়েছে আগামী ২০১৯ বিশ্বকাপে নেতৃত্ব থাকবে কিনা। তবে ম্যাথুস নিজেও নিশ্চিত নন নিজের অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে।
২০১৫ বিশ্বকাপের পর ম্যাথুসের নেতৃত্বে ভালোই খেলেছে শ্রীলঙ্কা দল। ২৭ ম্যাচের ১৫ ম্যাচে হারলেও জিতেছে ১২ টি তে। বিশ্বকাপের পর ঘরের মাঠে ওয়েষ্টইন্ডিজকে এবং অ্যাওয়ে ম্যাচে আয়ারল্যান্ডকে হারায়।এছাড়াও বিদেশের মাটিতে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে একবার করে সিরিজ হারে, ঘরের মাঠে হারে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে। চলতি সিরিজে জিম্বাবুয়ের সাথে দুই ম্যাচ হেরে শঙ্কায় রয়েছে সিরিজ হারের। শঙ্কা আছে র্যঙ্কিং নিয়েও।
ম্যাথুস বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা নিয়মিত ভালো করলেও ধারাবাহিক নেই বোলাররা। ফিল্ডিং নিয়েও আছে সমস্যা। এসবের কারণেই কয়েকটা সহজ ম্যাচে হারতে হয়েছে। তবে দলে যারা আছে তাঁরা সবাই সামর্থ্য রাখে ম্যাচ জেতানোর। আশা করি নিজেদের সমস্যা গুলো নিয়ে সবাই কাজ করবে এবং এই সমস্যার সমাধান দ্রুত প্রয়োজন।’
জিম্বাবুয়ের সাথে দুই ম্যাচে হারে কমেছে রেটিং পয়েন্ট। র্যাঙ্কিং তালিকায় ৯২ পয়েন্ট নিয়ে আট নাম্বারে অবস্থান করা শ্রীলঙ্কা যদি আসন্ন ভারত সিরিজে হারে তবে অনিশ্চয়তার মুখে পড়বে সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলা।
