অবসরে ম্যাচ পরিচালক হবেন মিসবাহ !
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
5
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
অবসরে ম্যাচ পরিচালক হবেন মিসবাহ !
অবসরে ম্যাচ পরিচালক হবেন মিসবাহ !
এখনো মিসবাহ দেশের হয়ে খেলছেন। ডোমিনিকায় ক্যারিয়ারের শেষ টেস্টে শেষ বারের মত সাদা জার্সিতে নেমেছেন এই পাকিস্তানি তারকা ব্যাটসম্যান। শেষটা শেষ করার আগেই নাকি প্রস্তাব পেয়ে গেছেন ম্যাচ পরিচালনা করার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড চাচ্ছে অবসরের পর মিসবাহ হোক ম্যাচ পরিচালক। পিসিবি চায়, মিসবাহকে পাকিস্তানের প্রতিনিধি হয়ে আইসিসি’র ম্যাচ পরিচালক হতে।
পাকিস্তানি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে পিসিবি প্রধান শাহারিয়ার খান বলেন, তাকে ইতিমধ্যে এই ব্যাপারে প্রস্তাব দেয়া হয়েছে। এখন আমরা তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।
যদিও আইসিসিতে এখনো পর্যন্ত কোন পাকিস্তানি ম্যাচ পরিচালকের দায়ীত্ব পালন করেননি। মিসবাহকে এই পদের জন্য বোর্ডের এমন আগ্রহের কারণ হতে পারে তার দায়িত্বশীল মনোভাব। এছাড়াও মিসবাহ পাকিস্তানের সেরা টেস্ট অধিনায়ক। মিসবাহ উল হক ২০০১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর এ পর্যন্ত মোট টেস্ট খেলেছেন ৭৪ টি। রয়েছে ৪৫ গড় নিয়ে ৫হাজার ১৬১ রান।
এসব দেখেই হতো শাহারিয়ার খান মনে করেন, এই পদের জন্য মিসবাহ উপযুক্ত।
