নিরপেক্ষ ভেন্যুতে গড়াতে পারে পাক-ভারত সিরিজ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
-
5
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
নিরপেক্ষ ভেন্যুতে গড়াতে পারে পাক-ভারত সিরিজ
নিরপেক্ষ ভেন্যুতে গড়াতে পারে পাক-ভারত সিরিজ
তাদের ঝামেলা শুধু দুই দেশের সীমান্তে থেমে নেই। সীমান্ত পেরিয়ে প্রভাব পড়েছে খেলার মাঠে সেই কবে থেকেই! এসব নিয়ে দ্বন্দ্বটা এখনো কাটিয়ে উঠতে পারেনি দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে আশার বাণী হচ্ছে, এই মাসের শেষে দুবাইয়ে অবস্থিত আইসিসি সদর দপ্তরে বসবে দুই দেশের বোর্ড কর্তারা। এখানেও ভেন্যু নিরপেক্ষ। ভারত ক্রিকেট বোর্ডের সূত্র মতে শোনা যাচ্ছে এই আলোচনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে থাকবেন পিসিবি প্রধান শাহারিয়ার খান, চিফ অপারেটিং শুভম আহম্মেদ এবং নাজাম শেঠি। গত কয়েকদিন আগে পিসিবি বিসিসিআইয়ের কাছে ক্ষতিপূরণ দাবি করে একটি নোটিশ পাঠায়। এতেই আবার উত্তেজনা তৈরী হয় দুই দেশের ক্রিকেট মহলে।নোটিশে উল্লেখ ছিলো, পাকিস্তানের মাটিতে চুক্তি অনুযায়ী চারটি সিরিজ খেলার কথা ছিলো ভারতের। সর্বশেষ এই দু’দল মুখোমুখি হয়েছিলো ২০১২ সালে। সেখানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো তারা। এর আগে সর্বশেষ টেস্ট খেলেছিল ২০০৭ সালে। বিশ্বকাপ এবং অন্যান্য আইসিসি ইভেন্টের খেলায় দু’দলের বিভিন্ন সময়ে পরস্পরের মুখোমুখি হলেও ২০১২ সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজে দেখা হয়না দু’দেশের। আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দু’দল আছে একই গ্রুপে। এখানেও তারা মুখোমুখি হবে নিজেদের প্রথম ম্যাচে। তবে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের উন্নতিতে কাজ করে যাচ্ছে ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসি। তারাই মুলত দুই দেশের বোর্ড কর্তাদের নিয়ে মিটিংয়ের আয়োজন করতে যাচ্ছে দুবাইতে। সেখানে হয়তো দাবি উঠতে পারে নিরপেক্ষ ভেন্যুতে হলেও একটি ওয়ানডে সিরিজ আয়োজন করার।
