নীরবে দেশে ফিরলেন মুস্তাফিজ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
5
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
নীরবে দেশে ফিরলেন মুস্তাফিজ
নীরবে দেশে ফিরলেন মুস্তাফিজ
মুদ্রার অপর পাশ দেখলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের গত আসরেই হৈচৈ ফেলে দিয়েছিলেন প্রথমবার আইপিএল খেলা মুস্তাফিজ। জিতে নিয়েছিলেন সবার মন। তবে এবার তেমনটি হয়নি। একটিমাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়ে সেদিনও ছিলেন নিষ্প্রভ। তাই গতবারের মতো এবার আর আইপিএল থেকে দেশে ফেরা মুস্তাফিজকে বরণ করে নিতে কেও বিমানবন্দরে হাজির হননি। তার মাথায় গোলাপের তাজ তুলে দিতে উপস্থিত ছিলেন না কেওই! উল্লেখ্য, বুধবার এবারের আইপিএল মিশন শেষ করে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশী সমর্থকদের কাছে হতাশার এক নাম হয়ে থাকা আইপিএল ১০ আসরের একটি মাত্র ম্যাচ খেলে ২.৪ ওভার বল করা মুস্তাফিজ দিয়েছিলেন ৩৪ রান। গতবারের আইপিএল আসরে সেরা ইমার্জিং ক্রিকেটারের মর্যাদা পাওয়া মুস্তাফিজ দেশে ফেরার পর বিমানবন্দরে পান উষ্ণ অভ্যর্থনা। গলায় পরিয়ে দেওয়া হয়েছিলো ফুলের মালা, মুস্তাফিজের মাথায় শোভা পাচ্ছিলো গোলাপের তাজ। স্বাভাবিকভাবেই এবার ওরকম হয়নি। অনেকটা নীরবেই দেশে ফিরেছেন বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি'র পুরষ্কার পাওয়া মুস্তাফিজুর রহমান। আজ(বৃহষ্পতিবার) দেশে ফিরে নিজের ছোট বোনের বাগদানে অংশ নেবেন সাকিব আল হাসান। মুস্তাফিজের মতো এবারের আইপিএলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও খেলেছেন ১টি মাত্র ম্যাচ।
