মুস্তাফিজ প্রসঙ্গে শান্ত, ‘দলে কেউই অটো-চয়েজ না’
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Everyone had the belief that we could play good cricket- Mehidy Hasan Miraz
-
2
Australia Show Signs of Fightback, End Day 3 Still 67 Runs Behind
-
3
First Innings End with Bangladesh Taking a 228-Run Lead
-
4
Still Thinking About Victory, Hazlewoods Roar
-
5
Afghanistan thrash Ireland to win ODI series 4-0
মুস্তাফিজ প্রসঙ্গে শান্ত, ‘দলে কেউই অটো-চয়েজ না’
মুস্তাফিজ প্রসঙ্গে শান্ত, ‘দলে কেউই অটো-চয়েজ না’
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারলেও বাংলাদেশ দল ইতিবাচক অনেক কিছু খুঁজে পেয়েছে। প্রথম ম্যাচে হারের মধ্যেও লড়াই ছিল শেষাবধি। দ্বিতীয় ম্যাচে জয়। আর আজ তৃতীয় ম্যাচে এক নুয়ান থুসারার স্পেলে বেশ ভুগেছে নাজমুল হোসেন শান্ত'র দল। সেই ভোগান্তি পেরিয়েও আছে নানা স্বস্তির খবর। তা রিশাদের ব্যাটিং ইনিংস, বা তাসকিন আহমেদের লড়াকু ভাবটুকু থেকেও নেওয়া যায়। হারার আগে হার না মানা এক সাহস বাংলাদেশ দল দেখিয়েছে সিরিজ-জুড়ে। শান্ত বললেন, এই দলে কেউ ‘অটো-চয়েজ’ না।
শান্ত'র পূর্ণকালীন নেতৃত্বে বাংলাদেশ দল প্রথম সিরিজ খেলছে। আগামী জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, শ্রীলঙ্কার সাথে সিরিজের শুরু টি-টোয়েন্টি দিয়ে। গুরুত্বের দিক থেকে ম্যাচগুলো তাই এগিয়ে থাকে। সিলেটের উইকেট, পিচে লড়াই করা সব ম্যাচ উপহার দিয়েছে দুই দলই। মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক পারফরম্যান্স আশাব্যঞ্জক না। পুরো সিরিজে ৩ ম্যাচেই ৪০ এর উপরে রান দিয়েছেন। সবার আকুলতা মুস্তাফিজের কাছে বেশি। আজ সংবাদ সম্মেলনে মুস্তাফিজ প্রসঙ্গে যখন প্রশ্ন আসে, দলীয় অধিনায়ক শান্ত বলেন,“এই দলে তো কেউই অটো-চয়েজ না। আমি জানি না কারা অটো-চয়েজ বানায় বা কিছু। কেউই অটো-চয়েজ না। আমার মনে হয় মুস্তাফিজ দলের সবচেয়ে কঠিন ওভারগুলা করে। প্রতি ম্যাচে যে ওভার খুব গুরুত্বপূর্ণ যখন সেট ব্যাটার তখন সে বোলিং করে। স্বাভাবিকভাবে ও রান দিবে। ও কিন্তু উইকেটও নিচ্ছে। হ্যাঁ শুরুটা যেভাবে করেছিল সেখান থেকে একটু উনিশ-বিশ হচ্ছে। তাকে নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। কোনো প্লেয়ারকে নিয়ে আলাদাভাবে চিন্তা করছি না। তো খুব বেশি চিন্তিত না মুস্তাফিজকে নিয়ে।”ডেথ ওভার নিয়ে চিন্তিত হওয়ার দরকার আছে কী না, প্রশ্ন থেকেই যায়। মুস্তাফিজের সাম্প্রতিক ফর্ম সেখানে প্রধান চিন্তার বিষয় হতে পারে। যদিও অধিনায়ক শান্ত আলাদা কোনো বোলার নিয়ে ভাবছেন না।
“আমার কাছে মনে হয় না। মাঝের ওভারে তাসকিন, শরিফুল, ফিজ এক ওভার করে করেছে। হ্যাঁ ফিজের এক ওভার ভালো যায়নি। দিনশেষে আমার মনে হয় কাজে লাগানো যেত, আজকের দিনটা হয়নি। মুস্তাফিজ অতীতে যেমন প্রমাণ করে এসেছে তাতে আমাদের কোনো চিন্তা নেই। আলাদা কোনো বোলার নিয়ে আমরা চিন্তিত না। দল হিসেবে আমরা কত ভালো বোলিং করছি। প্রতিপক্ষকে কত রানে আটকাতে পারছি এগুলো গুরুত্বপূর্ণ।”মোহাম্মদ সাইফউদ্দিন চোট থেকে ফিরে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চোখে পড়ার মতো পারফর্ম করেছেন। ডেথ ওভারে ভরসার নাম হতে পারেন এই পেস বোলিং অলরাউন্ডার। সাথে ব্যাটটাও চালাতে জানেন সময়মতো। সাইফউদ্দিন প্রসঙ্গে অধিনায়ক বলেন, “সাইফউদ্দিন ভালো করেছে। বড় একটা চোট থেকে এসেছে ওকে যদি আমরা আরেকটু সময় দেই ঘরোয়া ক্রিকেটে খেলে নির্বাচকরা চায় আমার মনে হয় অবশ্যই দলের সাথে যুক্ত হবে।”
