মুম্বাইয়ের কাছে শোচনীয় হারে বিদায় দিল্লী’র
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
-
5
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
মুম্বাইয়ের কাছে শোচনীয় হারে বিদায় দিল্লী’র
মুম্বাইয়ের কাছে শোচনীয় হারে বিদায় দিল্লী’র
ক্রিকেট যে কতটা অনিশ্চয়তার খেলা সেটা আবারো প্রমান করলো দিল্লী ডেয়ারডেভিলস। গত ম্যাচে মাত্র ১৭ ওভারে ২০০ রান টপকে জেতা দিল্লী এই ম্যাচে অল আউট হলো মাত্র ৬৬ রানে! গত ম্যাচ জিতে প্লে-অফ খেলার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিলো দিল্লী। এ ম্যাচ জিতলে টিকে থাকবে টুর্নামেন্টে আর হারলে বাদ। এমন সমীকরনে পয়েন্ট টেবিলে ১ নাম্বারে অবস্থান করা মুম্বাই ইন্ডিয়ানস এর মুখোমুখি হয় দিল্লী দেয়ারডেভিলস। দিল্লী অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাইকে। মুম্বাইয়ের দুই ওপেনার যেটা করলেন। ওপেনার লেন্ডল সিমন্স এক কথায় তুলোধুনো করেই ছেড়ে দিয়েছিলেন দিল্লী বোলারদের। সিমন্স আউট হয় ৪৩ বলে ৬৬ রান করে। আরেক ওয়েস্ট ইন্ডিয়ান কায়রন পোলার্ড এদিন এতটাই ক্ষিপ্ত ছিলেন দিল্লী বোলারদের উপর সেটা তার ইনিংসের দিকে তাকালেই বোঝা যায়। পোলার্ড করেন মাত্র ৩৫ বল খেলে ৬৩ রান। ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে মুম্বাইয়ের সংগ্রহ দাঁড়ায় ২১২ রান। আগের ম্যাচে ছয়ের বৃষ্টি দেখানো স্যামসন-পান্ট দের ব্যাট এতটাই করুণ ছিলো যে ২১২ যেন তারা এর আগে কখনো দেখেনি। যদিও এদিন করুণ নায়ার এর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২১ রান। দিল্লীর ১০ ব্যাটসম্যান মিলে কোন রকম আইপিএল এর সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড পার করেন। অল আউট হয় মাত্র ৬৬ রানে। এদিন হরভজন সিং এবং কারান শর্মা নেন ৩টি করে উইকেট। ১৪৬ রানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে দিল্লী ডেয়ারডেভিলস। সংক্ষিপ্ত স্কোরঃ মুম্বাই ইন্ডিয়ান্স- ২১২/৪ (২০),ল্যান্ডেল সিমন্স ৬৬(৪৩), কায়রন পোলার্ড ৬৩(৩৫),কোরি এন্ডারসন ১/২৯ দিল্লী ডেয়ারডেভিলস- ৬৬/১০ (১৩.৪),করুণ নায়ার ২১(১৫), কোরে এন্ডারসন ১০(৮),কারান শর্মা ৩/১১ মুম্বাই ইন্ডিয়ান্স ১৪৬ রানে জয়ী। ম্যাচ সেরা- ল্যান্ডেল সিমন্স
