মনোবল আগের মতই আছে মোস্তাফিজের
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
5
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
মনোবল আগের মতই আছে মোস্তাফিজের
মনোবল আগের মতই আছে মোস্তাফিজের
আইপিএল খেলে গতকালই দেশে ফিরেছেন মোস্তাফিজ। আজ পুরোদিন বিশ্রামে থেকে রাতে আবার বিমান ধরবেন ইংল্যান্ডের সাসেক্স এর উদ্দেশ্যে। উদ্দেশ্য ত্রি-দেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফি।
তাই আজ দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হোন এই পেসার। জানান, মনোবল একটুও হারায়নি আমার। গতবছর ছিলেন আইপিএল এর সেরা উদীয়মান খেলোয়াড়। ছিলেন হায়দ্রাবাদ দলের অন্যতম একজন। গতবছর ইনজুরিতে পড়া মুস্তাফিজ নিজের সাথে লড়াই করে যাচ্ছেন এখনো।
সর্বশেষ শ্রীলঙ্কা সফরে কিছুটা আশার আলো দেখলেও মোস্তাফিজের নামের পাশে সেটা যে একদমই বেমানান ছিলো তা ভালোমতই জানেন মোস্তাফিজুর রহমান।
লক্ষ্য ছিলো এবারের আইপিএল এ খেলতে পারবেন বেশ কটা ম্যাচ। তবে হয়ে ওঠেনি সেই সুযোগ। খেলেন মাত্র এক ম্যাচ। ২.৪ ওভার বল করে দিয়েছিলেন ৩৪ রান। পাননি কোন উইকেট। এরপর আর যায়গা হয়নি দলে।
আজ দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন- আইপিএল এ ম্যাচ না খেললেও নিজের প্রতি আস্থা আছে সব সময়। নিজের সেরাটা দেয়ার চেষ্টা থাকবে ত্রি-দেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
আরো বলেন, ম্যাচ খেলার সুযোগ না পেলেও নেটে ঝালিয়ে নিয়েছি নিজেকে। সামনের সিরিজের প্রস্ততিটা এক প্রকার ওখান থেকেই সেরে নিয়েছি। এছাড়াও সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প আছে। সেখানে আরো ভালোভাবে প্রস্তত করার অনেক সময় পাবো।
শোনা যাচ্ছে মোস্তাফিজের সাথে একসাথেই রওয়ানা দিবেন সাকিব আর অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা।
উল্লেখ্য, সাকিব দেশে এসেছিলেন বোনের বাগদানে যোগ দেয়ার জন্য। আর মাশরাফি এসেছিলেন স্ত্রীর অসুস্থতার কারণে।
