লারার চোখে স্বাগতিকরাই ফেভারিট
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Adelaide Strikers Academy beat Bangladesh HP by 21 runs
লারার চোখে স্বাগতিকরাই ফেভারিট
লারার চোখে স্বাগতিকরাই ফেভারিট
নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজ এবার নেই চ্যাম্পিয়ন্স ট্রফির মত মেগা আসরে। ব্রায়ান লারা তাই অকপটেই স্বীকার করে নিলেন সব যোগ্য দলই খেলতে এসেছে এখানে।
ব্রায়ান লারা যতটুকু তার দেশকে দিয়েছেন তার কতটুকু পেলেন। এমন প্রশ্ন আসাটা স্বাভাবিকই। লারা তার ক্যারিয়ারে একমাত্র বড় আসরের শিরোপা জিতেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। সেটি ২০০৪ সালে। তাঁর জন্য সবচেয়ে বড় পাওয়া হয়তো নিজের অধিনায়কত্বে দেশকে শিরোপার স্বাদ দেয়া।
আইসিসিক্রিকেট.কম কে দেয়া এক সাক্ষাতকারে ব্রায়ান লারা বলেন, ‘ আমার মনে হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর অন্য সব বারের থেকে সেরা হবে। তাই কোন দলের হাতে শিরোপা উঠবে সেটি দেখাটা সমর্থক এবং সাবেক ক্রিকেটারদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হবে। তবে আমার কাছে মনে হয় স্বাগতিকরা সবার থেকে এগিয়ে থাকবে।’
২০০৪ সালেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক হয় ইংল্যান্ড। সেই আসরে তারা ফাইনালে গিয়েও হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে। এটি নিঃসন্দেহে তাদের জন্য দূর্ভাগ্য। দুই উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফাইনালে হারে ইংল্যান্ড। বৃষ্টি বাধায় ২০ ওভারে নেমে আসা ম্যাচে ভারতে কাছে হারে মাত্র ৫ রানে।
তবে লারা তখনকার ইংল্যান্ড দলের সাথে বর্তমান ইংল্যান্ড দলের পার্থক্য দেখেন অনেক। 'সে সময় ম্যাচ জেতাতেন দুই-একজন। তারা ভালো করলে ম্যাচ বেরিয়ে আসতো, নইলে হার থাকতো নিশ্চিত। তবে এখনকার দলে সবাই ওদের সেরাটা দিয়ে ম্যাচ বের করে আনে।'
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েলসের প্রিন্স চার্লসের সাথে যোগ দেন এই কিংবদন্তি ক্রিকেটার। সেখানে আরো ছিলেন কুমার সাঙ্গাকারা, আজহার মেহমুদ ও জোনাথন ট্রটের মত ক্রিকেটাররা। লারা সেখানে দাড়িয়েই তাঁর সময়ের স্মৃতিচারণ করেন। ‘আমার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি সব সময়ই সেরা। আমার নেতৃত্বে হয়তো ওয়েস্ট ইন্ডিজ অনেকগুলো শিরোপা জেতেনি তবে ২০০৪ সালে ওভালে যেটি হয়েছিলো সেটি সব সময় মনে থাকবে আমার।’
সেখানে দাঁড়িয়ে লারা শুধু সুসময় নিয়েই কথা বলেননি, খারাপ সময়ের কথাও উঠে এসেছিল লারার সাক্ষাৎকারে। হতাশা প্রকাশ করেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের দেশের অনুপস্থিতিতে।
