ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে সোমবার
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
-
5
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে সোমবার
ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে সোমবার
দীর্ঘ বিরতির পর সামনে বেশ লম্বা সূচি বাংলাদেশের। আগস্টে অস্ট্রলিয়ার সাথে ২টি টেস্টের পর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর। টাইগারদের সামনে তাই কঠিন পরীক্ষাই বলা যায়। কন্ডিশনিং ক্যাম্পের মধ্য দিয়ে সেই পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকেই।
সব কিছু ঠিক থাকলে ১৮ই আগস্ট ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ২৭শে আগস্ট হওয়ার কথা আছে প্রথম টেস্ট। অস্ট্রেলিয়া সফরের আগেই তাই সোমবার থেকে শুরু হচ্ছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে ছুটিতে থাকাতে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের তত্ত্বাবধানে শুরু হচ্ছে এই ক্যাম্প। ঈদের আগে ২৯ ক্রিকেটারের প্রাথমিক দল ঘোষনা করলেও সোমবার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিবেন ২২ জন ক্রিকেটার। টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে তামিম ইকবাল ইংল্যান্ডে এবং লিটন দাস, এনামুল হক, তানভীর হায়দার, সাইফ উদ্দিন, আবুল হাসান'রা এইচপি দলের সাথে থাকাই যোগ দিতে পারছেন না ক্যম্পে। এছাড়াও পেসার রুবেল হোসেন যোগ দিবেন ইনজুরি থেকে ফিরে। বাকি ২২ সদস্যকে শুরু থেকেই পাচ্ছেন কন্ডিশনিং ক্যাম্পের দায়িত্ব পাওয়া মারিও ভিল্লাভারায়েন।
বিসিবি সূত্রে জানা গেছে ছুটি কাটিয়ে আগামী ২৮শে জুলাই চান্ডিকা হাথুরুসিংহে ঢাকাতে ফেরার কথা। প্রধান কোচ দেশে ফেরার পরেই অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা।
ক্যাম্পে ডাক পাওয়া ২৯ ক্রিকেটার: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানভীর হায়দার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম।
