জিম্বাবুয়ের বিপক্ষে জয় স্কটিশদের
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
-
5
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
জিম্বাবুয়ের বিপক্ষে জয় স্কটিশদের
জিম্বাবুয়ের বিপক্ষে জয় স্কটিশদের
চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা। সেই উত্তেজনায় কয়জনই বা খেয়াল রাখে জিম্বাবুয়ে-স্কটল্যান্ডের মত দলের খেলার কথা!
তবে ঘটেছে ভিন্ন কিছু। জিম্বাবুয়েকে ২৬ রানে হারিয়ে ২ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিক স্কটল্যান্ড।
এডিনবার্গের গ্র্যাঞ্জ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। স্কটিশ দুই ওপেনার শুরু থেকেই তান্ডব চালিয়েছেন জিম্বাবুয়ের বোলারদের উপর। ম্যাথ্যু ক্রস আর কাইল কোয়েটজারের জুটি ভাঙ্গে ৫৬ রানের মাথায়। ক্রস ৩৩ রান করে আউট হলেও আরেক ওপেনার কোয়েটজার তুলে নেন শতক। শেষ পর্যন্ত ১০১ বলে খেলে ১০৯ রান তুলে আউট হন এই ব্যাটসম্যান। মিডল-অর্ডারে কিছুটা খারাপ করলেও শেষদিকের দুই ব্যাটসম্যান ক্রেইগ ওয়ালেস আর মিসেল লিয়াস্ক তুলে নেন জোড়া অর্ধশতক। ওয়ালেস করেন ৫৪ বলে ৫৮ রান, লিয়াস্ক করেন মাত্র ৩৮ বলে ৫৯ রান।
৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ৩১৮ রানের বিশাল টার্গেট দাঁড় করায় স্কটল্যান্ড।
৩১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার সলমান মিরে আর হ্যামিল্টন মাসাকাদজা মিলে শুরু করেছিলেন দূর্দান্ত। এই জুটি দেখেশুনে পার করেন ১০ ওভার। জুটি ভাঙ্গে ৫৫ রানের মাথায়। এরপর ক্রেগ আরবাইন শূন্য রানে আউট হলেও সেন উইলিয়ামস খেলেন ৭০ রানের ইনিংস। এরপর ম্যালকম ওয়ালারের ব্যাটে আসে ৯২ রান। শতক হাতছাড়া হয় মাত্র ৮ রানের জন্য।
ওয়ালারের আউট হওয়ার পর আর দাড়াতেই পারেনি জিম্বাবুয়ের কোন ব্যাটসম্যান। মাঝে বৃষ্টি বাধায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকার কারণে খেলা নেমে আসে ৪৩ ওভারে। সেক্ষেত্রে জিম্বাবুয়ের টার্গেট দাঁড়ায় ২৯৯ রানের। ৪১.৪ ওভার খেলে শেষ পর্যন্ত ২৭২ রানে অল-আউট হয়ে যায় জিম্বাবুয়ে।
বৃষ্টি আইনে ২৬ রানের জয় পায় স্কটল্যান্ড। এই জয়ে কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় পেলো স্কটিশরা।
সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে আকামীকাল ১৭ জুন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
স্কটল্যান্ড- ৩১৭/৬ (৫০ ওভার)
কাইল কোয়েটজার ১০৯, মিসেল লাস্ক ৫৯, ক্রেইগ ওয়ালেস ৫৮
শেন উইলিয়ামস ২/৪৮
জিম্বাবুয়ে- ২৭২/১০ (৪১.৪ ওভার)
ম্যালকম ওয়ালার ৯২, সেন উইলিয়ামস ৭০
কন ডে লাঙ্গ ৫/৬০
ম্যাচ সেরা- কাইল কোয়েটজার
