ইতিহাস বদলানোর এটাই সেরা সময়
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
-
5
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
ইতিহাস বদলানোর এটাই সেরা সময়
ইতিহাস বদলানোর এটাই সেরা সময়
ছয় বারের মুখোমুখিতে ছয়বারই হার। আইসিসি’র বিশ্বকাপের আসরে ভারতের বিপক্ষে যেন নিশ্চিত হার ই লেখা থাকে ভারতের চিরপ্রতিদ্ধন্দ্বী পাকিস্তানের ভাগ্যে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারবারের মুখোমুখিতে দুই জয় দুই হার নিয়ে সমান সমান আছে দু’দল।
এতসব পেছনে ফেলে ১৮ তারিখে ওভালের ফাইনাল ম্যাচ জিতে ইতিহাস বদলে দিতে চায় পাকিস্তান। বলেছেন পাকিস্তানের বোলিং কোচ আজহার মেহমুদ।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভারতের কাছে হার দিয়েই শুরু করেছিলো পাকিস্তান। ১২৪ রানের বিশাল ব্যাবধানে চিরপ্রতিদ্ধন্দ্বী ভারতের কাছে হেরে যায় পাকিস্তান।
অন্যদিকে ভারত ফাইনালে উঠেছে ফেভারিটের তকমা নিয়েই। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে অঘটন ছাড়া তাঁরা হারিয়েছে দক্ষিন আফ্রিকা, পাকিস্তান আর সেমিফাইনালে বাংলাদেশকে।
সমানে সমান আছে পাকিস্তানও। গ্রুপ পর্বের খেলায় তারাও জিতেছে দুটি ম্যাচ। হারিয়েছে দক্ষিন আফ্রিকা আর শ্রীলঙ্কাকে। সেমিফাইনালে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ডকে।
ফাইনালে ভারতকে ফেভারিট মানলেও পাকিস্তানের বোলিং কোচ আজহার মেহমুদ বলেন, ‘এবার আমরা ইতিহাস বদলাতে চাই। হারানোর কিছু নাই আমাদের। আমরা এখানে এসেছি জিততে। আমাদের থেকে তাদের চাপ টা অনেক বেশি। কেন না তাঁরা র্যাঙ্ককিংয়ের দুই নাম্বার দল। আইসিসি ইভেন্টে তাঁরা সবসময়ই আমাদের বিপক্ষে ভালো খেলে। তবে ইতিহাস বদলানোর এটাই সেরা সময়। আশা করি আমরা ইতিহাস বদলাতে পারবো।’
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালকে অ্যাশেজের চাইতেও এগিয়ে রাখছেন সাবেক এই অলরাউন্ডার। তিনি আরও যোগ করেন, ‘আমাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে তাঁরা অস্বীকৃতি জানিয়েছে। লড়াইটা এবার বড় মঞ্চে। দুই দেশের ক্রিকেট বোদ্ধারা তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। প্রত্যাশার চাপ দু’দলের জন্যই সমান। সবার জন্য স্বপ্নের ফাইনাল। অ্যাশেজের চাইতে আর কম কিসে। তবে সবকিছু নির্ভর করছে আমাদের উপর। কিভাবে চাপ টা সামলাই ফাইনালে।’
২০০৭ এর পর ২০১৭। এই দশ বছরে আইসিসি’র কোন টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। সর্বশেষ ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জোহানেসবার্গে মুখোমুখি হয়েছিলো এই দুই চিরপ্রতিদ্ধ্বন্দ্বী। সেদিন ৫ রানে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টির প্রথম শিরোপা জয়ী হিসেবে নাম লেখায় ভারত।
