একাদশ সাজাতে থিংক আউট অব দ্য বক্সে যাবে কি বাংলাদেশ?
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Bangladesh to Play Tri-Series Involving Afghanistan and Zimbabwe
-
2
South Africa Announce Squad for Australia, De Kock and Proteas Star Return
-
3
Mehidy Hasan Miraz Joins Guyana Amazon Warriors as Mohammad Nabis Replacement
-
4
Caribbean Test Challenge Awaits Shantos Side in WTC Race as BCB Unveils Itinerary
একাদশ সাজাতে থিংক আউট অব দ্য বক্সে যাবে কি বাংলাদেশ?
একাদশ সাজাতে থিংক আউট অব দ্য বক্সে যাবে কি বাংলাদেশ?
সিলেটের পিচে পেসাররা বাড়তি সুবিধা পাবে, ফলে দুই দলের একাদশেই দেখা মিলতে পারবে থ্রি-পেস-অ্যাটাকের। শক্তিমত্তার বিচারে বাংলাদেশ ঢেরবেশি এগিয়ে থাকবে। কারণ, বিপিএলের টপ পারফর্মাররা খেলতে নামছেন এই সিরিজ। ফর্মের তুঙ্গে থাকা টাইগার ক্রিকেটারদের সামনে কঠিন পরীক্ষায় বসতে হবে ম্যাথুস, আসালাঙ্কাদের। বাংলাদেশের সেরা একাদশ কেমন হবে? হাথুরু-শান্ত জুটির পরিকল্পনা কি?
বিপিএলের পারফর্ম্যান্সে অবস্থাদৃষ্টে লিটন দাসের সঙ্গে ওপেন করতে নামবেন মোহাম্মদ নাইম শেখ। টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়, সৌম্য সরকার স্কোয়াডে থাকলেও তারা ওপেনিংয়ের জন্য বিবেচিত হবেন না, টিকে যাবেন নাইম। যথারীতি তিন নম্বরে ব্যাট হাতে আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএলে শান্তর ব্যাট আলো না ছড়ালেও ভক্তরা মুখিয়ে জাতীয় দলে শান্তর রাজসিক প্রত্যাবর্তন দেখতে।
মিডল অর্ডারের ভরসা হিসেবে রয়েছেন তাওহীদ হৃদয়। তাকেই দেখা যাবে চার নম্বর পজিশনে। কুমিল্লার হয়ে হৃদয় (১৪ ইনিংসে ৪৬২ রান) সেরা রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন। ফরচুন বরিশালের হয়ে শিরোপা জেতা সৌম্য সরকারকে তারপরে মাঠে দেখা যেতে পারে। ও মাহমুদউল্লাহ রিয়াদ তো চ্যাম্পিয়ন টিমের গুরুত্বপূর্ণ সদস্য। তার প্রত্যাবর্তন অনেকটা নীরবে যুদ্ধ জয় করার মতো। ৫৪৯ দিন পর রিয়াদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা।যেহেতু শুরুর দিকে স্কোয়াডে জাকের আলি অনিক ছিলেন না, তাই সিরিজের প্রথম ম্যাচে তার না খেলার সম্ভাবনাই বেশি। সাকিব আল হাসান না থাকায় অলরাউন্ডার ভাবনায় শেখ মেহেদী নিশ্চিতভাবেই সেরা একাদশে থাকবেন।
স্পিন আক্রমণে লেগি রিশাদ হোসেন কিংবা তাইজুল ইসলামের একজন সুযোগ পেতে পারেন। সিলেটের কন্ডিশনে তিন পেসার নিয়েই লড়াইয়ে নামার চিন্তা করবে টিম ম্যানেজমেন্ট। বিপিএলে সর্বোচ্চ ২২ উইকেট শিকার করে আসা শরিফুল ইসলাম হবেন তাসকিন আহমেদের সঙ্গী। মাথার আঘাত ও বিশ্রাম কাটিয়ে বিপিএলের ফাইনাল খেলা মুস্তাফিজুর রহমানের থাকাও প্রায় নিশ্চিত।
থিংক আউট অব দ্য বক্সে গিয়ে যদি বাংলাদেশ একাদশ তৈরি করে তাহলে জায়গা হারাতে পারেন নাইম শেখ। সেক্ষেত্রে ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকারকে। বিপিএলে ১৪১.১৩ স্ট্রাইক রেটে ১৯৯ রান করা জাকের আলি অনিকের সুযোগ মিলবে মিডল অর্ডারে।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াই। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১৩ ম্যাচে সবসময়ই দেখা গিয়েছে রানের বন্যা।বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
নাইম শেখ, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ-
আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহেশ থিকশানা, মাথিসা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা ও বিনুরা ফার্নান্দো।
