দুর্দান্ত প্রত্যাবর্তনের অপেক্ষা উমর আকমলের
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
-
5
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
দুর্দান্ত প্রত্যাবর্তনের অপেক্ষা উমর আকমলের
দুর্দান্ত প্রত্যাবর্তনের অপেক্ষা উমর আকমলের
বাদ পড়া মানেই শেষ হয়ে যাওয়া নয়। সেটা ভালো করেই জানেন উমর আকমল। এর আগেও বাদ পড়েছেন দল থেকে, আবার ফিরেও এসেছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মত মেগা আসরে দল থেকে বাদ পড়াটা আসলেই দুঃখের। তাও আবার আসর শুরুর দিন দশেক আগে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে দুটি ফিটনেস টেস্টে উর্ত্তীর্ণ হতে না পারায় দল থেকে বাদ দেয়া হয়েছে প্রতিভাবান এই উইকেট কিপার ব্যাটসম্যানকে। পাকিস্তানের হয়ে এখনো পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছেন ১১৬ টি। রান করেছেন ৩০৪৪। গড় আছে ৩৪.৫৯। আছে দুটি শতক আর ২০ টি অর্ধ-শতক।
ইংল্যান্ড থেকে ফিরে পাকিস্তানি গণমাধ্যমে ২৬ বছর বয়সী উমর আকমল জানান, 'এমন ব্যর্থতার জন্য আমার যেসকল ভক্ত কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। পাকিস্তান ক্রিকেটকে এখনো আমার অনেক কিছু দেয়ার বাকি। এর জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি এখন আরো মনযোগী, কেননা আমি আদর্শ মানি ইউনুস খানকে। যখন তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন তখন তিনি আরও সংকল্পবদ্ধ ছিলেন। উনার মত করেই আমিও ফিরে আসতে চাই আরও দুর্দান্তভাবে।'
উমর আকমলের বাদ পড়াতে দলে ঢুকেছেন অল-রাউন্ডার হারিস সোহেল। ৪ জুন এজবাষ্টনে ভারতের সাথে ম্যাচ দিয়েই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুরু করবে পাকিস্তান। পাকিস্তানের সাথে ‘বি’ গ্রুপে আছে এশিয়ার অন্যতম দুই দল ভারত, শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকা।
