চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষায় উচ্ছ্বসিত যুবরাজ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষায় উচ্ছ্বসিত যুবরাজ
চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষায় উচ্ছ্বসিত যুবরাজ
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন ২০১৩ সালে। এরপর আর আইসিসি’র এই মেঘা ইভেন্টে খেলা হয়নি যুবরাজ সিংয়ের। ১১ বছর পর দলে সুযোগ পাওয়াটা তাই অনেক গর্বের এই অলরাউন্ডারের কাছে।
২০০০ সালে কেনিয়ায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই অভিষেক হয় ক্যান্সার জয় করা অদম্য এই ক্রিকেটারের। এরপর সর্বশেষ খেলেছিলেন ২০০৬ এর চ্যাম্পিয়ন্স ট্রফি। খেলা হয়নি ২০০৯ আর ২০১৩ সালের আসর।
ভারতীয় ক্রিকেট দলের পাইপলাইন কতটা শক্তিশালী সেটা শুধু যুবরাজ নন, সবারই জানা। এত তারকার ভীড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিজেকে খুজে পেয়ে যুবরাজ খুবই উচ্ছসিত।
যুবরাজ বলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিজের নাম দেখে আমি খুবই উচ্ছসিত। শিরোপা ধরে রাখার মিশনে দলের জন্য নিজের সবটুকু দিতে চাই। আইসিসি’র সব ইভেন্টের মত এই ইভেন্টও অনেক চ্যালেঞ্জিং। এখানে অংশ নেয়া সব দলই চাইবে ১৮ জুন দ্য ওভালে নিজেদের হাতে ট্রফি উঁচিয়ে ধরতে।
গ্রুপ ‘বি’ তে থাকা গতবারের চ্যাম্পিয়ন্স ভারতের গ্রুপে আছে চির প্রতিদ্ধন্দ্বী পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিন আফ্রিকার মত শক্তিশালী দলগুলো।
৪ জুন এজবাষ্টনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।
