চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
-
5
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
তাসমান সাগরের এপার ওপারের দুই ভারত-পাকিস্তান বলা যায়। শক্তি কিংবা সাফল্যের বিচারে অষ্ট্রলিয়ার ধারে কাছেও নেই নিউজিল্যান্ড। তবে মুখোমুখি হলে ছাড় দেবার নয় কেউ কাউকে। মেজাজ থাকে যুদ্ধংদেহী। যেখানে পাঁচ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সেখানে নিউজিল্যান্ডের সাফল্য সর্বশেষ ২০১৫ বিশ্বকাপে রানার্সআপ। সাফল্য আছে এই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে অষ্ট্রেলিয়াকে হারানো। সেই অষ্ট্রলিয়া-নিউজিল্যান্ড আজ আবারো মুখোমুখি হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে। আজও কি তবে জয় হবে কিউইদের! সেটা সময়ই বলে দিবে। শক্তির দিক দিয়ে অস্ট্রেলিয়ার পেসাররা এগিয়ে। মিচেল স্টার্ক, পেট কামিন্স, জশ হ্যাজলউড আর জেমস প্যাটিনসন। এই চার পেসার নিয়ে যদি খেলতে নামে অস্ট্রেলিয়া তবে খেলার আগেই ভড়কে যাবে যে কোন দল। ব্যাটিংয়ে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ গুড়িয়ে দিতে পারে যে কোন দলকে। কম যাবেনা কিউইরাও। টিম সৌদি, ট্রেন্ট বোল্টের মত গতির তারকারা আছেন এই দলে। রস টেইলর, টম লাথাম কিংবা কেন উইলিয়ামসনের মত ব্যাটসম্যানরা বের করে আনতে পারে যে কোন ম্যাচ। বার্মিংহামের এজবাস্টনে বিকাল ৩ঃ৩০ টায় মুখোমুখি হবে দুই দল। ইতিমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। দুই দলে যারা আছেঃ অস্ট্রেলিয়াঃ- স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, পেট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিং, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মইসেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড। নিউজিল্যান্ডঃ- ক্যান উইলিয়ামসন, কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, লুক রঙ্কি, টিম সাউদি, রস টেইলর, স্যান্টনার।
