বিশ্বকাপে রিয়াদের খেলা নিয়ে যা বললেন পাপন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Everyone had the belief that we could play good cricket- Mehidy Hasan Miraz
-
2
First Innings End with Bangladesh Taking a 228-Run Lead
-
3
Australia Show Signs of Fightback, End Day 3 Still 67 Runs Behind
-
4
Still Thinking About Victory, Hazlewoods Roar
-
5
Afghanistan thrash Ireland to win ODI series 4-0
বিশ্বকাপে রিয়াদের খেলা নিয়ে যা বললেন পাপন
বিশ্বকাপে রিয়াদের খেলা নিয়ে যা বললেন পাপন
মাহমুদউল্লাহ রিয়াদের ফিরে আসা এক অনুপ্রেরণার গল্প। বাংলাদেশ ক্রিকেটের প্রসঙ্গ এলে রিয়াদের কথা উঠে আসে নানাভাবে। ‘ফিনিশিং’ এ দায়িত্ব পালন করা, বাদ পড়া– কত-শত কথায় বিদ্ধ হওয়া রিয়াদ আবারও জাতীয় দলের রঙিন জার্সি গায়ে চাপিয়ে বাউন্ডারি লাইনে ছুটে চলেন। বয়স ও সময়কে বুড়ো আঙুল দেখিয়ে সকলকে মুগ্ধ করে যাচ্ছেন এই ক্রিকেটার। আজ গণমাধ্যমের সাথে আলাপকালে রিয়াদ প্রসঙ্গে ভালো লাগার কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
‘রিয়াদ চলে না'– এমন এক কথা প্রচলিত ছিল, সময়টা যে খুব বেশি তা-ও না। সেই রিয়াদ নিজেকে ঝালিয়ে, গড়ে তুলে আবারও জাতীয় দলে খেলছেন। শুধু খেলছেন না, নিজেকে যেন আরো তরুণ করে নিয়েছেন– দেখে বোঝার উপায় নেই। বিসিবি সভাপতি তাই অভিব্যক্তি প্রকাশে কোনো কমতি রাখলেন না। নাজমুল হাসান বলেন,“রিয়াদের ব্যাপারটা পুরোপুরি একটা বড় উদাহরণ সবার জন্য হওয়া উচিত। কারণ রিয়াদ যখন নাকি আমাদের টি-টোয়েন্টি থেকে বাদ পড়ে সেটা হচ্ছে ২০২২ সালের সেপ্টেম্বরে। বিশ্বকাপে সে আমাদের মূল স্কোয়াডে ছিল না। ওই সময়টায় কিন্তু হাথুরুসিংহে ছিল না। নিউজ তো একটা করতেই পারে সবাই। আমি পরিস্কারভাবে বলছি হাথুরুসিংহে তো তখন ছিলই না। অনেকে বলে হাথুরুসিংহে বাদ দিয়েছে, যা সঠিক নয়।”রিয়াদ একক প্রচেষ্টায় দলে ফিরেছেন। বিসিবি সভাপতি অন্তত তাই মনে করছেন। প্রসঙ্গ টানলেন শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচের কথা। যেখানে ৩১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন এই অভিজ্ঞ ব্যাটার। “হ্যাঁ, তার আগের বিশ্বকাপ যেটাতে সে অধিনায়কও ছিল। তার কাছ থেকে যে ধরনের প্রত্যাশা সবার ছিল সেই ধরনের পারফরম্যান্স সে করতে পারেনি। কিন্তু এটাকেই বলে ফাইটার। সে তারপর যেভাবে কামব্যাক করেছে একক প্রচেষ্টায়, আমি আবার বলছি একক প্রচেষ্টায়। সে যেভাবে কামব্যাক করেছে সেটা অসাধারণ।” “সিরিজে বিশেষ করে প্রথম টি-টোয়েন্টিতে আমরা যেটা হেরে গেলাম। হ্যাঁ, আমরা জাকেরের খেলা দেখে সবাই অভিভূত। অনেক প্রশংসা করছি, সব ঠিক আছে। সেদিন খেলার টোনটা কিন্তু ঘুরিয়ে দেয় এক মাহমুদউল্লাহ রিয়াদই। প্রথম বল থেকেই মেসেজটা দিতে চায় এখনও আমরা লড়াই করতে চাই, জিততে পারি। এই কৃতিত্ব তো দিতেই হবে। এটার জন্য অবশ্যই নতুন হলেই হয় না এই যে তার এতদিনের অভিজ্ঞতা এটা কাজ করেছে।” রিয়াদ স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজের পুরোনো পরিচয় ফিরে পেয়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে, রিয়াদকে বাংলাদেশ স্কোয়াডে দেখার আশা নাজমুল হাসানের। “টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তো আমি কোন সমস্যা দেখি না। সমস্যাটা হচ্ছে কি আমি আপনাকে বলি ধরেন এখন বিশ্বকাপের আগে কার কার অন্তর্ভূক্তি হচ্ছে সেটার ওপর নির্ভর করে বিশ্বকাপের দলটা কেমন হবে। এখন পর্যন্ত যে অবস্থা আছে মাহমুদউল্লাহ রিয়াদ দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য। আমাদের স্কোয়াডে থাকবে।”
