বাতিলের খাতায় পাকিস্তান সিরিজ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Afghanistan Announce T20I Squad for India Series
-
2
Brydon Carse Dropped from England Squad Following Arrest Incident
-
3
Zimbabwe Announce T20I Squad, Ngarava and Taylor Dropped
-
4
Unofficial Test, Bangladesh A Suffer Innings and 413-Run Defeat to South Africa A
-
5
Headingley Test Disaster for Pakistan, Umar Gul Blames the Weather
বাতিলের খাতায় পাকিস্তান সিরিজ
বাতিলের খাতায় পাকিস্তান সিরিজ
পাকিস্তান সব ব্যাপারেই যেন আনপ্রেডিক্টেবল। মাঠে কিংবা মাঠের বাহিরে। এ বছরের জুলাই-আগষ্টে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসার কথা ছিলো বাংলাদেশে।
এরই মধ্যে বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড কে সিরিজের সূচি পাঠালেও তারা কোন উত্তর দেয়নি এখনো। তাই ধরেই নেয়া হচ্ছে এই সিরিজ আর হচ্ছেনা।
দুবাইয়ে সর্বশেষ আইসিসি সভা চলাকালীন সময়ে ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে পিসিবি প্রধান শাহ্রিয়ার খান জানান, বাংলাদেশ সফরে যাচ্ছেনা পাকিস্তান। তখন থেকেই অনিশ্চয়তার মুখে পড়ে এই সিরিজ।
আজ বিসিবি প্রধান মানিকগঞ্জ গিয়েছিলেন শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ দেখতে। সেখানেই তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সিরিজের সূচি পাঠিয়েছিলাম, কিন্ত তারা এখনো কিছু জানায়নি।”
তবে এও নিশ্চিত করেন, পাকিস্তান না আসলেও অষ্ট্রেলিয়া সিরিজ নিয়ে কোন শঙ্কা নেই। আগামী সপ্তাহে তাদের পরিদর্শক দল বাংলাদেশে আসবে রুটিন পরিদর্শনের জন্যই।
এ সময় বিসিবি প্রধান বলেন, পাকিস্তান না আসলেও সেই সময়টায় আমরা অন্য দেশের সাথে খেলার চেষ্টা করবো। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন আমি খেলোয়াড়দের সাথে কথা বলবো তারা কি খেলতে চায় নাকি বিশ্রাম চায়।
