বাঁচা-মরার ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
-
5
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
বাঁচা-মরার ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাঁচা-মরার ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রায় একযুগ পর কার্ডিফের সোফিয়া গার্ডেনে খেলতে নেমেছে বাংলাদেশ। এই মাঠেই ২০০৫ সালে টাইগাররা পরাজিত করেছিল শক্তিশালী অষ্ট্রেলিয়াকে। আজ টাইগারদের সামনে আরেক শক্তিশালী দল নিউজিল্যান্ড। দু’দলের কোন দলই জিততে পারেনি টুর্নামেন্টের আগের দুই ম্যাচে। বৃষ্টি বাধায় পণ্ড হয়েছিল নিজেদের একটি করে ম্যাচ। সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা তাই অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে দু’দলের জন্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ যে দল হারবে সেই দলই বাদ পড়বে টুর্নামেন্ট থেকে। টিকে থাকতে হলে বিকল্প নেই জয়ের। জিতলেও তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-অষ্ট্রেলিয়া ম্যাচের দিকে। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে আজকের জয়ী দলও বাদ পড়বে আসর থেকে। এতসব জটিল সমীকরণ নিয়ে আজ মাঠে নামছে দুই দলই। গত দু’দিন ধরেই বৃষ্টি কার্ডিফে। থেমেছে আজ সকালে এসে। আবহাওয়ার দিক বিবেচনায় রেখেই সাজানো হয়েছে মূল একাদশ। টস ভাগ্য তাই অনেক গুরুত্বপূর্ন হয়েই দাঁড়িয়েছিল দু’দলের জন্য। টাইগার দলপতি টস জিতে ফিল্ডিং নেয়ার চিন্তা থাকলেও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন ইমরুল কায়েস আর মেহেদী মিরাজ। দলে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন এবং তাসকিন আহমেদ। বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রুম্মান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। নিউজিল্যান্ড একাদশঃ মার্টিন গাপটিল, লুক রঙ্কি, কেন উইলিয়ামসন, রস টেইলর, লেইল ব্রুম, জিমি নেশাম, কোরে এন্ডারসন, সান্টনার, এন্ড্র মিলনে, টিম সআউদি এবং ট্রেন্ট বোল্ট।
