বাংলাদেশ হারেনি, বাংলাদেশ জিতেছে
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
-
5
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
বাংলাদেশ হারেনি, বাংলাদেশ জিতেছে
বাংলাদেশ হারেনি, বাংলাদেশ জিতেছে
কাল তো খেলা হয়নি শেষ পর্যন্ত। তবে কিভাবে জিতলো বাংলাদেশ? হেডলাইন দেখে এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ জিতেছে এবং দলটি স্বপ্ন দেখাচ্ছে দেশবাসীকে!
কেনিংটন ওভালে কাল ক্রিকেট খেলার চাইতেও রোদ-বৃষ্টির খেলা ছিলো দূর্দান্ত। এই রোদ তো এই বৃষ্টি। উইকেটে কাভার দেয়ার কিছুক্ষণ পরেই দেখা গেল উজ্জ্বল আকাশ আবার, কিছুক্ষণ পরেই ঝুম বৃষ্টি।
সাবধানি বলি আর কৌশলী বলি, বাংলাদেশ অধিনায়ক এদিন ঝুঁকি নিয়েই মাঠে নেমেছিলেন টস করতে।
আগের রাতেও কেনিংটনে হয়েছিলো বৃষ্টি। সহজেই বলা যায় এই আবহাওয়ায় টস জিতলেই ফিল্ডিং বেছে নিবে টস জয়ী দল। কিন্ত বাংলাদেশ অধিনায়ক দেখালেন বিপরীত কিছু।
টস জিতেই সিদ্ধান্ত ব্যাটিংয়ের। অনেকে অবাক হয়েছিলো বটে। তবে বাংলাদেশ অধিনায়ক এগিয়ে এখানে।
কাল দু’দলই নেমেছিলো অনেক সমীকরণ মাথায় নিয়ে। বাংলাদেশের দেওয়া ১৮৩ রানের টার্গেটে ২০ ওভারেই দ্রুত রান করার লক্ষ্য ছিলো অষ্ট্রেলিয়ার। আর মাশরাফির টার্গেট ২০ ওভার দ্রুত শেষ না করার। প্রথম ১৬ ওভারের প্রথম ১৫ ওভারই করিয়েছিলেন পেসারদের দিয়ে আর বাকী এক ওভার স্পিনার দিয়ে। এখানেই পিছিয়ে পড়ে অজি রা।
ম্যাচ পরিত্যক্ত ঘোষনার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক সেটি না বলতে চাইলেও বলে ফেলেন। ‘ কথাটা হয়তো বলা উচিৎ হবেনা। তবুও বলি, আমাদের মাথায় ছিলো আমরা তো ম্যাচ থেকে অনেক দূরে দরে গিয়েছি। যদি বিশ ওভারের আগে কিছুটা সময় নেওয়া যায় এখানে একটা উপায় খুজে পাওয়া যাবে খেলাটা লম্বা করার। এ জন্যই মিরাজকে এক ওভার বোলিং করিয়ে সরিয়ে নিয়েছি যাতে খেলাটা আরেকটু টেনে নেয়া যায়।’
এটাও বলেন, ‘তবে নিয়মের মধ্যে থেকেই সর্বোচ্চ চেষ্টা করেছি। ১৬ ওভার শেষেও বুঝতে পারছিলামনা ম্যাচটা কতদূর গড়াবে। আবহাওয়া রিপোর্ট এর দেয়া তথ্য অনুযায়ী আমরা জানতাম সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি আসবে। সেটা জন্য অপেক্ষায় না থেকে চেষ্টা করেছি ম্যাচটা যতদূর টেনে নেয়া যায়’।
এক ম্যাচও না জেতা অস্ট্রেলিয়ার এখন চ্যাম্পিয়ন্স ট্রফির বড় প্রতিপক্ষ বৃষ্টি। খেলা হয়নি নিউজিল্যান্ডের সাথে ম্যাচেও। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার শঙ্কা তাই প্রবল। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা এখন ‘ডু অর ডাই’ ম্যাচে পরিণত হয়েছে।
এদিকে ইংল্যান্ড যদি আগামী দুই ম্যাচ জিতে যায় আর বাংলাদেশ নিউজিল্যান্ড কে হারিয়ে দেয় তাহলেই সেমি ফাইনালে বাংলাদেশ!
