আট ম্যাচের আটটিতেই জয় গাজী গ্রুপের!
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
5
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
আট ম্যাচের আটটিতেই জয় গাজী গ্রুপের!
আট ম্যাচের আটটিতেই জয় গাজী গ্রুপের!
টুর্নামেন্টে এখনো পর্যন্ত একক আধিপত্য ধরে রেখেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার লিগে তারা এখনো অপরাজিত দল। জয় পেয়েছে নিজেদের অষ্টম ম্যাচেও। এরই মধ্যে গাজী গ্রুপ সুপার লিগ নিশ্চিত করে শিরোপার দিকেই হাঁটছে।আজ বিকেএসপি’র ৪ নাম্বার মাঠে তাদের বিপক্ষ দল ছিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সকালে বৃষ্টির কারণে খেলা কিছুটা দেরিতে শুরু হলে ৭ ওভার কমে ৪৩ ওভারে নেমে আসে ম্যাচ। টস জিতে শেখ জামাল সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ের। আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের হয়ে তানভির হায়দার করেন দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান। মুমিনুল হক খেলেন ৪৫ বলে ৪৬ রানের ইনিংস। গাজীর হয়ে আবু হায়দার রনি ও মেহেদী হাসান নেন দুটি করে উইকেট। ২৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০.৫ ওভারের সময় আবারো হানা দেয় বৃষ্টি। ততক্ষনে তারা ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৪ রান। শেষ পর্যন্ত খেলা আর মাঠে গড়ায়নি। তাই ডার্ক ওয়ার্থ লুইস মেথডে জয় পায় গাজী গ্রুপ। গাজী গ্রুপের হয়ে জহুরুল ইসলাম অমি করেন সর্বোচ্চ ৪৯ রান।
