আদিল রশিদের ঘূর্ণি জাদুতে পরাস্ত আইরিশরা
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
5
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
আদিল রশিদের ঘূর্ণি জাদুতে পরাস্ত আইরিশরা
আদিল রশিদের ঘূর্ণি জাদুতে পরাস্ত আইরিশরা
ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডে সফরে গিয়েছে আয়ারল্যান্ড। দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আদিল রশিদের লেগ স্পিনে ধরাশায়ী হয়ে মাত্র ১২৬ রানেই গুটিয়ে গিয়েছে সফরকারীরা। যাতে ওয়েন মর্গ্যানের দল জয় পেয়েছে ৭ উইকেটে।
ব্রিস্টলে টসে জিতে ব্যাট করতে নামা আইরিশরা শুরু হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৪০ রান আসে দুই ওপেনারের ব্যাট থেকে। মার্ক উডের বলে বোল্ড হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন পল স্টারলিং। পরের ওভারেই আরেক ওপেনার এড জয়েস ব্যক্তিগত ২৩ রান করে ফিরে যান। অধিনায়ক পোর্টারফিল্ড ১৩ রানে বিদায় নেন। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে আইরিশরা। বালবিরনি ইনিংস সর্বোচ্চ ৩০ রান করে ইংলিশ বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। শেষ পর্যন্ত ইনিংসের ১৭ ওভার বাকি থাকতেই ১২৬ রানে সবকটি উইকেট হারায় আয়ারল্যান্ড। ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ মাত্র ২৭ রান খরচায় শিকার করেছেন পাঁচ উইকেট। দুটি উইকেট পান জো রুট। ডেভিড উইলি, মার্ক উড এবং জ্যাক বল নেন একটি করে উইকেট।
১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার জ্যাসন রয়কে হারায় ইংল্যান্ড। রয়ের শূন্য রানে ফেরার কোন প্রভাব পড়তে দেন নি আরেক ওপেনার অ্যালেক্স হেলস। জো রুটের সাথে ৭৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন তিনি। ৩৯ বলে ১০ টি চারে ৫৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন হেলস। হেলস এর বিদায়ের পর অধিনায়ক মরগ্যান ১০ রান করে ফিরে যান। কিন্তু রুট ৪৯ রানে অপরাজিত থেকে বেয়ারস্টোকে সাথে নিয়ে বাকি কাজ শেষ করেন। ২০ ওভারেই আইরিশদের দেওয়া লক্ষ্যমাত্রা পার হয়ে যায় স্বাগতিকরা ৩ উইকেটে। যার তিনটি উইকেটই নেন আইরিশ পেসার চেইস।
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ডঃ ১২৬/১০ (৩৩ ওভার) বালবারনি ৩০, জয়েস ২৩, রশিদ ৫/২৭, রুট ২/৯
ইংল্যান্ডঃ ১২৭/৩ (২০ ওভার) হেলস ৫৫, রুট ৪৯, চেইস ৩/৪৪
ম্যাচসেরাঃ আদিল রশিদ (ইংল্যান্ড)
