আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামির একটি বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে আলজারি জোসেফ "দল নির্বাচন প্রত্যাখ্যান করেছেন" স্যামির এমন মন্তব্যকে "প্রেক্ষাপটহীন ও বিতর্কিত" বলে আখ্যা দিয়েছেন ডানহাতি এই ফাস্ট বোলার।
চলতি সিরিজের দল ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জোসেফ "ব্যক্তিগত কারণে" দলে নেই। তবে তার পরদিনই এক সংবাদ সম্মেলনে হেড কোচ ড্যারেন স্যামি বলেন, "জোসেফকে দলে নির্বাচনকরা হয়েছিল, কিন্তু তিনি নিজে তা প্রত্যাখ্যান করেছেন। চোট কাটিয়ে ফেরার পর তিনিই এই সিদ্ধান্ত নিয়েছেন।"
স্যামির এই মন্তব্যের পর অ্যান্টিগার এক স্পোর্টস শো-তে নিজের অবস্থান পরিষ্কার করেন জোসেফ। তিনি জানান, বোর্ডের বিজ্ঞপ্তিতে মূল বিষয়টি উল্লেখ থাকলেও কোচের বক্তব্য জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে।
"আমরা দুজন বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। আমি বোর্ডের সঙ্গেও কথা বলেছি। বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে'ব্যক্তিগত কারণ' উল্লেখ করা হয়েছিল। স্যামি অনেক দিন ধরে ক্রিকেটে আছেন, তিনি ভালো করেই জানেন এমন মন্তব্যজনসম্মুখে কী বার্তা দেবে এবং কেমন গুঞ্জন তৈরি করবে।"
পিঠের চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন জোসেফ। এই চোটের কারণে ভারত ও নিউজিল্যান্ড সফর মিস করার পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরেন তিনি। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টানা পাঁচটি ওয়ানডে খেলার পর তার শরীর আবার টেস্ট ক্রিকেটের কঠিন ধকল নেওয়ার মতো প্রস্তুত ছিল না বলেই তিনি এই সিরিজ থেকে বিরতি নেন।
জোসেফের ভাষায়, "টানা পাঁচটি ওয়ানডে খেলার পর আমার মনে হয়েছিল শরীর আবার আরেকটি টেস্ট সিরিজেরআন্তর্জাতিক তীব্রতা নেওয়ার জন্য তৈরি নয়। তাই কোচের ওই বক্তব্যটি সঠিক প্রেক্ষাপট ছাড়াই বিতর্ক তৈরি করেছে।"
স্যামির সঙ্গে কাজের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জোসেফ পেশাদারিত্বকেই প্রাধান্য দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন , "আমিএকজন পেশাদার খেলোয়াড়, সেখানে কাজ করতেই যাই। আমি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করি, ড্যারেন স্যামির নয়।ফলে সম্পর্কের বিষয়টি নিয়ে আমি ভাবছি না। আমি মাঠে বন্ধু বানাতে যাই না; আমি সেখানে ক্রিকেট ভক্তদের জন্য নিজেরদায়িত্ব পালন করতে যাই।"
উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে মাঠে নামবে ক্যারিবীয়রা।
