শ্রীলঙ্কা সফরের পুরোটাই মিস করতে পারেন তাসকিন
-
1
সাবেকদের জন্য বিশেষ কার্ড, তামিমের আমন্ত্রণেও অনুপস্থিত সাকিব-মাশরাফিরা
-
2
নিউজিল্যান্ড সিরিজের আগে বিশেষ সতর্কতা স্টোকসের
-
3
তারকাহীন কিউইদের আত্মবিশ্বাস, তরুণদের নিয়েই সিরিজ জয়ের লক্ষ্য
-
4
নিউজিল্যান্ড সিরিজের আগে বিশেষ সতর্কতা স্টোকসের
-
5
৩২ অধিনায়কের হাতে বিশেষ স্বীকৃতি, ক্যাপ্টেন্স কার্ডে মিলবে নানা সুবিধা
শ্রীলঙ্কা সফরের পুরোটাই মিস করতে পারেন তাসকিন
শ্রীলঙ্কা সফরের পুরোটাই মিস করতে পারেন তাসকিন
চোট থেকে সেরে উঠে বল হাতে অনুশীলনে ফিরলেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে ডাক না পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অন্যতম সেরা এই পেসারকে পাওয়ার আশা করেছিল বাংলাদেশ। কিন্তু নতুন করে শঙ্কা, তাসকিন মিস করতে পারেন সাদা বলের সিরিজও।
তাসকিন আহমেদকে নিয়ে সুখবর দিতে পারছে না বিসিবির মেডিক্যাল ডিপার্টমেন্ট। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকা তাসকিনকে টেস্ট সিরিজের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও না পাওয়ার শঙ্কা বাংলাদেশ দলের।
পায়ের গোড়ালিতে সমস্যা থাকায় মাঠের বাইরেই কেটেছে দেশসেরা এই পেসারের সময়। তবে চোট কাটিয়ে তাসকিন এখন নেটে বোলিং অনুশীলন করছেন। বাংলাদেশ টেস্ট দল এখন শ্রীলঙ্কায়। সাদা বলের ক্রিকেটাররা অনুশীলন করছেন মিরপুরে, আছেন তাসকিনও।
শ্রীলঙ্কা সফর দিয়ে তাসকিনের মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও তা এখন আবার ক্ষীণ। তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় লাগবে বিসিবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন,
'শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর আগে তাসকিন দলে ফিরতে পারবে কিনা তা আমরা নিশ্চিত নই। আমরা এই মাস শেষ হওয়ার পর তার অবস্থা পুনরায় মূল্যায়ন করব। এরপরই আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।'
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গোড়ালির ইনজুরিতে পড়েন তাসকিন। ইংল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে এসে পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার। শ্রীলঙ্কা সফরের জন্য বিসিবি এখনও সাদা বলের স্কোয়াড ঘোষণা করেনি। তাসকিন এর আগে ফিট হলে নিশ্চিত ভাবেই ডাক পাবেন দলে।
