ফ্রি'তে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার কলম্বো টেস্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ফ্রি'তে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার কলম্বো টেস্ট

ফ্রি'তে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার কলম্বো টেস্ট

ফ্রি'তে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার কলম্বো টেস্ট

শ্রীলঙ্কা ক্রিকেট ঘোষণা করেছে, কলম্বোর এসএসসি গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ম্যাচটি দেখতে গেট নম্বর ০৩ ও ০৪ দিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন সাধারণ দর্শকরা।

আগামী বুধবার, ২৫ জুন সকাল ১০টায় শুরু হবে এই টেস্ট। যা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২০২৭ চক্রের অন্তর্ভুক্ত। সিরিজের প্রথম টেস্ট শেষে কলম্বোয় পৌঁছেছে উভয় দল। দ্বিতীয় ও শেষ ম্যাচটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই জমে উঠেছে উত্তেজনা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটির ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেট মাঠে দর্শকদের অংশগ্রহণ বাড়াতে এবং খেলাটিকে আরও জনপ্রিয় করতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী সিনহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ড বহু ঐতিহাসিক ম্যাচের সাক্ষী। আর এই ম্যাচটিও দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি পয়েন্ট ভবিষ্যতের ফাইনাল রেসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দর্শকদের জন্য ফ্রি এন্ট্রির বিষয়টি শ্রীলঙ্কার ক্রিকেট সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলেই ধারণা করা হচ্ছে।