ম্যাচ জিতল না কেউ, ম্যাচসেরার পুরষ্কার জিতলেন শান্ত
-
1
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
2
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
-
3
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
-
4
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
5
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
ম্যাচ জিতল না কেউ, ম্যাচসেরার পুরষ্কার জিতলেন শান্ত
ম্যাচ জিতল না কেউ, ম্যাচসেরার পুরষ্কার জিতলেন শান্ত
২৯৬ রানের লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ। দিনের বাকি ৩৭ ওভারে এই রান করতে হতো শ্রীলঙ্কাকে। কিন্তু লঙ্কানরা ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রানের বেশি করতে পারেনি। শেষপর্যন্ত ম্যাচ ড্র ঘোষণা করে দেন আম্পায়াররা।
গলে শ্রীলঙ্কা–বাংলাদেশ সিরিজে প্রথম টেস্টে জিতল না কেউ। তবে দুই ইনিংসে দুই সেঞ্চুরি পাওয়া বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিতলেন ম্যাচসেরা ক্রিকেটারের পুরষ্কার। প্রথম ইনিংসে ১৪৮ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত এবার ১৯৯ বলে ১২৫ রান নিয়ে থাকেন অপরাজিত।
নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণার আগে ৮৭ ওভার খেলা বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে রান পেয়েছে ২৮৫। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পূর্ণ করার পর ইনিংস ডিক্লেয়ার করে আসেন বাংলাদেশ অধিনায়ক। দুই ইনিংস মিলিয়ে ২৯৫ রানের লিড পায় টাইগাররা।
অর্থাৎ, গল টেস্ট জিততে হলে দিনের বাকি সময়ের মধ্যে শ্রীলঙ্কা করতে হতো ২৯৬ রান, ওভার বাকি ছিল ৩৭। কিন্তু ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান যখন ৭২, বাংলাদেশ ক্যাপ্টেন ম্যাচ ড্র করার জন্য আম্পায়ারকে জানান।
