সিরিজ জয়ের মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
1
ভারতের বিপক্ষে ওয়ানডেতে ওপেনিংয়ে বেথেল, ইংল্যান্ড দলে দুই নতুন মুখ
-
2
অবসরের পর মুশফিককে কোচের ভূমিকায় দেখতে চায় বিসিবি
-
3
বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরলেন ইনোসেন্ট কাইয়া
-
4
ওল্ড ট্রাফোর্ডে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় ইংল্যান্ডের
-
5
উদারা-কামিন্দুর ব্যাটে প্রথম দিন শেষে শ্রীলঙ্কার রান ৩৩৮
সিরিজ জয়ের মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ জয়ের মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২২ ও মুশফিকুর রহিম ৭৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৩৩ বল বাকি থাকতেই জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। টাইগাররা আজ সাগরিকায় লড়াইয়ে সিরিজ জয়ের মিশনে। টানা দুই ম্যাচেই টসে হারলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ, বিপরীতে শ্রীলঙ্কার এক বদল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দু’দল মুখোমুখি হবে আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুর আড়াই’টায়। টসে জিতলেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস, সিদ্ধান্ত জানালেন আগে বল করার।
বাংলাদেশের সেরা একাদশে দুই স্পিনারের সাথে খেলছে তিন পেসার, খেলবে অপরিবর্তিত একাদশ। শ্রীলঙ্কার একাদশে এসেছে এক পরিবর্তন, মাহিশ থিকশানার জায়গায় খেলছেন দুনিথ ওয়েল্লালাগে। দ্বিতীয় ম্যাচ জিতলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।
এর আগে ২০২১ সালে দু’দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এই সিরিজের আগ পর্যন্ত মোট ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। যার মধ্যে ৬টিতেই লঙ্কানদের সিরিজ জয়, বাংলাদেশ জিতেছে কেবল ১টিতে, ২০২১ সালে মিরপুরে। আর ড্র হয়েছে এমন সিরিজের সংখ্যা ২টি। এবার চট্টগ্রামে ১-০’তে এগিয়ে যাওয়া বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ-
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়াঙ্গে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা।
