সেঞ্চুরি খরা কাটালেন সাকিব আল হাসান
-
1
ভালোবাসা, সংস্কৃতি ও ক্রিকেটের এক যাত্রা: বাংলাদেশে শেহান মালিক
-
2
শৃঙ্খলা রক্ষায় শাহিনকে জরিমানা, রাজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়
-
3
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ
-
4
বল টেম্পারিংয়ে দোষী, দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
-
5
বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি ইসলামাবাদ-পেশোয়ারের
সেঞ্চুরি খরা কাটালেন সাকিব আল হাসান
সেঞ্চুরি খরা কাটালেন সাকিব আল হাসান
লিস্ট এ ক্রিকেটে সাকিব আল হাসান আজ খেলতে নেমেছিলেন ৩০৭ তম ম্যাচ। এর মধ্যে ২৪৭ টি ম্যাচই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলা ওয়ানডে। ৬০ তম ম্যাচে এসে ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরি (লিস্ট-এ) তুলে নিলেন সাকিব। জাতীয় দলের হয়ে ৯ ওয়ানডে সেঞ্চুরির মালিক সাকিবের লিস্ট এ সেঞ্চুরির সংখ্যা এখন ১০।
বিকেএসপিএর ৪ নম্বর গ্রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে দাপুটে এক সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে ৭৯ বলে ১০৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন তিনি।
৭৩ বলে ৮ চার ও ৭ ছক্কায় তিন অঙ্ক স্পর্শ করেন সাকিব। পরে চারের সংখ্যা বাড়ান আরও একটি।
২০১৯ বিশ্বকাপে ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলার পর সেঞ্চুরি যেনো কোনভাবেই ধরা দিচ্ছিল না সাকিব আল হাসানের কাছে। ফিফটি তুলে নিয়েছেন, ৮০ পার করেছেন, ৯০ ও ছাড়িয়েছেন, তবে ১০০ ধরা দিচ্ছিল না। অবশেষে লিস্ট এ ক্রিকেটে তিন অঙ্কের দেখা। অপেক্ষাটা অনেক দীর্ঘ, তবে আপাতত শেষ হল।
