ইংল্যান্ড টেস্ট দলে দুই নতুন মুখ
-
1
স্যান্ডপেপারগেট তদন্তের পরিধি বাড়িয়ে অ্যাশেজ সিরিজকেও অন্তর্ভুক্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া
-
2
ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৬ রান
-
3
ওভারটনের ফাইফারে ধস, ডোনাল্ড-কক্সের ঝড়ে সিরিজের লিড নিল ইংল্যান্ড
-
4
পার্থ টেস্টের দল থেকে বাদ পড়ছেন নাথান লায়ন, অনিশ্চয়তায় ক্যারিয়ার
-
5
বাংলাদেশ এ দলকে হারিয়ে ফাইনালে পাকিস্তান এ
ইংল্যান্ড টেস্ট দলে দুই নতুন মুখ
ইংল্যান্ড টেস্ট দলে দুই নতুন মুখ
আনক্যাপড পেনিংটন, জেমি স্মিথ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেন ফোকস ও জনি বেয়ারস্টো। উইকেট কিপিং করতে প্রস্তুত জেমি স্মিথ। লর্ডস ও ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিতব্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা ইসিবির।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের জন্য দুই নতুন মুখ উইকেটরক্ষক হিসেবে জেমি স্মিথ ও পেসার ডিলন পেনিংটনের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বেন ফোকস এবং জনি বেয়ারস্টোকে বাইরে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য সারের জেমি স্মিথকে টেস্ট উইকেটকিপিং গ্লাভস দিয়েছে ইসিবি।
স্মিথ অবশ্য এর আগে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছেন, লর্ডসে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ২৪ বছর বয়সী হবেন। যা টেস্ট ক্রিকেটে জিমি অ্যান্ডারসনের শেষ ম্যাচ। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুলাই লর্ডসে ইংলিশ জার্সি গায়ে প্রথম টেস্ট ম্যাচ খেলবেন জেমি স্মিথ।
ইংল্যান্ড দলে দুজন আনক্যাপড ফাস্ট বোলারকেও বেছে নিয়েছে, গাস অ্যাটকিনসন এবং নটিংহামশায়ারের ডিলন পেনিংটন। অ্যাটকিনসন আন্তর্জাতিক স্তরে সাদা-বলের উভয় ফর্ম্যাটই খেলেছেন এবং এই বছরের শুরুতে টেস্ট স্কোয়াডের সাথে ভারত সফর করেছেন।
প্রথম দুই ম্যাচের জন্য ইংল্যান্ড স্কোয়াড:
বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন (শুধুমাত্র প্রথম টেস্ট), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, জো রুট, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, অলি পোপ, ম্যাথু পটস, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস।
