ফিক্সিংয়ে জড়িত দুই পাকিস্তানি
-
1
গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স
-
2
বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
3
সোহানের ঝোড়ো ইনিংসের পর গালের বড় জয়
-
4
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
-
5
অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদকে খেলানো কেন জরুরি ছিল, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
ফিক্সিংয়ে জড়িত দুই পাকিস্তানি
ফিক্সিংয়ে জড়িত দুই পাকিস্তানি
ফিক্সিং এবং পাকিস্তান ক্রিকেট। একে অন্যকে ছাড়া যেন চলা মুশকিল। তাঁরা ফিক্সিং করে আবার বিচারও হয়। কিন্ত এর থেকে শিক্ষা নেয়না কেউই।
এইতো সেদিন নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন পাকিস্তান দলের পেসার মোহাম্মদ আমির। এই খুশি কাটতে না কাটতে এবার অভিযুক্ত হলেন উমর আকমল আর মোহাম্মদ সামি। একজন বুকির স্বীকারোত্বিতে উঠে এসেছে এই দু’জনের নাম। এ নিয়ে তদন্তে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
মোহাম্মদ ইউসুফ নামের এক বুকি লন্ডনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কাছে স্বীকারোক্তি দিয়েছেন সামি আর আকমলের নামে। এই দুজনের নামই নাকি বারবার উঠে এসেছে ইউসুফের স্বীকারোক্তিতে।
তবে এখনই এই দু’জনকে নিয়ে মন্তব্য করছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপদেষ্টা সালমান নাসের। তিনি বলেন, ‘আনুষ্ঠানিক ঘোষনা ছাড়া গণমাধ্যম তাদের নামে অনেক কিছু লিখছেন। আমি বলবো, এসব করা ঠিক হচ্ছেনা গণমাধ্যমের। আমি এখনও দেখিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের নিয়ে এই ব্যাপারে কথা বলেছে।’
এই দুই ক্রিকেটারের খেলার কথা রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এ নিয়ে নাকি সিপিএল থেকেও চাপ দেয়া হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তাদের খেলার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও।
এর আগে পাকিস্তান সুপার লিগে ফিক্সিং করেছিলেন মোহাম্মদ ইরফান আর শারজিল খানের মত খেলোয়াড়রা। এই দুজনকে নিয়ে বোর্ড তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।
তবে এই ব্যাপারে বিস্তারিত ভাবে জানানোর জন্য বোর্ডকে অনুরোধ করেছে সন্দেহযুক্ত দুই ক্রিকেটার মোহাম্মদ আমির এবং উমর আকমল।
