বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ
-
1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার
-
2
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
-
3
এলপিএলে সাকিবের কার্যকর ক্যামিও, ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল জাফনা কিংস
-
4
পাঁচ বছর পর সেরা ১০-এ জো রুট, কোহলির আরও কাছে রোহিত
-
5
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, পরের ম্যাচের ভেন্যু চট্টগ্রামে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ করেছে। আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল।
দুই টেস্ট সিরিজের প্রথমটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ২০ এপ্রিল। এরপর দুই দলের গন্তব্য হবে বন্দরনগরী চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল।
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর সূচি-
প্রথম টেস্ট- ২০-২৪ এপ্রিল, সিলেট
দ্বিতীয় টেস্ট- ২৮ এপ্রিল-২ মে, চট্টগ্রাম
