টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানকে ৮ উইকেটে উড়িয়ে দিল

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 17 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানকে ৮ উইকেটে উড়িয়ে দিল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানকে ৮ উইকেটে উড়িয়ে দিল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানকে ৮ উইকেটে উড়িয়ে দিল

টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে দাপুটে শুরু করেছে জিম্বাবুয়ে। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ওমানকে ৮ উইকেটে হারিয়ে আসর শুরু করে আফ্রিকান দলটি।

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। সিদ্ধান্তের পূর্ণ মূল্য আদায় করেন তাদের পেস আক্রমণ। ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্সের তোপে ১৯.৫ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ওমান।

ওমানের ইনিংসের শুরুটা ছিল ভয়াবহ। দ্বিতীয় ওভারের প্রথম বলেই অধিনায়ক জাতিন্দার সিংকে (৫) বোল্ড করেন মুজারাবানি। পরের ওভারে অভিজ্ঞ ব্যাটার হাম্মাদ মির্জাকে ফিরিয়ে চাপ আরও বাড়ান নাগারাভা।

মুজারাবানি ফের আঘাত হানেন অভিজ্ঞ অলরাউন্ডার আমির কালিমকে ফিরিয়ে দিয়ে। ৪৪ বছর ৮১ দিনে তিনি টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলা সবচেয়ে বয়সী ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখান। একই ওভারে শূন্য রানে আউট হন করণ সোনাভালে। পাওয়ারপ্লের পরপরই সিকান্দার রাজা বোল্ড করেন ওয়াসিম আলিকে। তখন ওমানের স্কোর দাঁড়ায় ২৭ রানেই ৫ উইকেট।

এরপর উইকেটরক্ষক ব্যাটার বিনায়ক শুক্লা ও সুফিয়ান মেহমুদ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ষষ্ঠ উইকেটে তাদের ৪২ রানের জুটিই ছিল ইনিংসের সর্বোচ্চ। ২১ বলে চারটি চারে ২৮ রান করা শুক্লা নাগারাভার বলে আউট হন। একই ওভারে জিতেন রামানান্দিকেও ফিরিয়ে তিন উইকেট পূর্ণ করেন এই পেসার।

সুফিয়ান ৩৯ বলে ২৫ রান করেন, আর শেষদিকে নাদিম খান যোগ করেন ১৮ বলে ২০ রান। শেষ পর্যন্ত ব্র্যাড ইভান্স টেইল এন্ড গুটিয়ে দিলে ১৯.৫ ওভারে ১০৩ রানে থামে ওমান।

জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ৩/১৬, নাগারাভা ৩/১৭ ও ইভান্স ৩/১৮ নেন। অধিনায়ক সিকান্দার রাজাও শিকার করেন একটি উইকেট।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো বিপদে পড়েনি জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ৩৬ বলে অপরাজিত ৪৮ রান করে ইনিংসের হাল ধরেন। অভিজ্ঞ ব্রেন্ডন টেলর ৩১ রানে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অবসর নেন, তখন জয়ের জন্য বাকি ছিল মাত্র ছয় রান। শেষ পর্যন্ত ১৩.৩ ওভারে ২ উইকেটে ১০৬ রান তুলে স্বস্তির জয় পায় জিম্বাবুয়ে।