অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে পৃষ্ঠপোষক রিমার্ক
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 11 সেকেন্ড আগে-
1
এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাই উচিত- বিশ্বকাপ প্রসঙ্গে জ্যোতি
-
2
সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিল লাহোর কালান্দার্স
-
3
তাসকিনের জায়গায় মুগ্ধ, ধূমকেতু দলে শেষ মুহূর্তের পরিবর্তন
-
4
জাহানারা আলমের অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ করল বিসিবি
-
5
বয়সভিত্তিক ক্রিকেট সংস্কারে জোর, পাথওয়ে নিয়ে বিসিবির বৈঠক
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে পৃষ্ঠপোষক রিমার্ক
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে পৃষ্ঠপোষক রিমার্ক
দেশের ক্রীড়াঙ্গনে নতুন সংযোজন হিসেবে শুরু হতে যাচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট’। আগামীকাল (৫ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে গড়া তিনটি দল অংশ নেবে। চার–ছক্কায় ভরপুর এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের শীর্ষ কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
রিমার্ক এইচবি লিমিটেডের অধীনে রয়েছে লিলি, অরিক্স, নিওর, টাইলক্স, সানবিট, সিওডিলসহ দেশীয় ও আন্তর্জাতিক মানের একাধিক জনপ্রিয় ব্র্যান্ড। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক দীর্ঘদিন ধরেই খেলাধুলা, তারুণ্য ও ইতিবাচক সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার ‘অদম্য বাংলাদেশ’ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় এসেছে প্রতিষ্ঠানটি।
‘অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টি কাপ’ শীর্ষক এই টুর্নামেন্ট শুরু হবে ৫ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এতে অংশ নিচ্ছে তিনটি দল—লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ এবং আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশ। টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলো ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে।
লিগ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা। দলভিত্তিক ভাগ অনুযায়ী একজন ক্রিকেটারের আয় হতে পারে গড়ে প্রায় ৫ লাখ টাকা, আর অন্যান্য পারিশ্রমিকসহ মোট আয় দাঁড়াতে পারে কমপক্ষে ৭ লাখ টাকার মতো।
সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনে ৫ ফেব্রুয়ারি ধূমকেতু একাদশের মুখোমুখি হবে আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশ। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত একাদশ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এদিকে টুর্নামেন্টের সব ম্যাচ মাঠে বসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য এই বিশেষ সুবিধা রাখা হয়েছে। তবে বিনামূল্যে খেলা দেখার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
