পাঁচ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে ঢুকলেন মোহাম্মদ সিরাজ
-
2
রুদ্ধশ্বাস ফিনিশ, সোহানের ব্যাটে দুই উইকেটের নাটকীয় জয় দুর্বারের
-
3
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি স্থগিত
-
4
বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় আগ্রহ হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ
-
5
ইশান মালিঙ্গার চোট, শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ঢুকলেন প্রমোদ মাদুশান
পাঁচ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
পাঁচ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সূচনা পেল নিউজিল্যান্ড। রোববার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৮২ রান। জবাবে ১৮ ওভারেই লক্ষ্য পূরণ করে নেয় নিউজিল্যান্ড।
ইনিংসের শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (২২ বলে ২৭ রান) ও ইব্রাহিম জাদরান পাওয়ারপ্লেতে যোগ করেন ৩৫ রান। তবে দ্রুতই ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। একই ওভারে দুই ওপেনারকে ফেরান লকি ফার্গুসন।
চাপের মুখে দলকে টেনে তোলেন গুলবাদিন নাইব। ৩৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে তিনটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। সেদিকুল্লাহ আতালকে (২৪ বলে ২৯) সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন নাইব। শেষ দিকে দারবিশ রসুল (১৩ বলে ২০), আজমতুল্লাহ ওমরজাই (৭ বলে ১৪) ও মোহাম্মদ নবীর (৭ বলে অপরাজিত ১০) ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় আফগানিস্তান।
লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে টানা দুই বলে ফিরেন ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র। ১৪ রানে দুই উইকেট হারানোর পর ইনিংস সামাল দেন টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপস। তৃতীয় উইকেটে তাদের ৭৪ রানের জুটিতে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। ৪২ বলে ৬৫ রান করেন সেইফার্ট, আর ২৫ বলে ৪২ রানের কার্যকর ইনিংস খেলেন ফিলিপস।
এরপর মার্ক চ্যাপম্যানের ২৮ রানের অবদান ও ড্যারিল মিচেলের অপরাজিত ২৫ রানে ভর করে পাঁচ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।
