চট্টগ্রামে হাসেনি সৌম্য-লিটনদের ব্যাট, ধুঁকছে বিসিবি রেড
-
1
ভারতের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
-
2
আবারো হোবার্ট হারিকেন্সে খেলবেন রিশাদ
-
3
জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
-
4
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ, বদলেছে প্রস্তুতি ম্যাচের সূচি
-
5
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছিটকে অনিশ্চিত ক্যামেরন গ্রিন
চট্টগ্রামে হাসেনি সৌম্য-লিটনদের ব্যাট, ধুঁকছে বিসিবি রেড
চট্টগ্রামে হাসেনি সৌম্য-লিটনদের ব্যাট, ধুঁকছে বিসিবি রেড
সোমবার (২৯ জুলাই) চট্টগ্রামে মাঠে গড়িয়েছে বিসিবি রেড ও বিসিবি গ্রিন নামে দুই দলের মধ্যকার ম্যাচ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বিসিবি গ্রিন ও তাইজুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি রেড। প্রথম দিনে ফিফটি তুলে নিয়েছিলেন এনামুল হক বিজয়, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও মুশফিকুর রহিম। আজ ২য় দিনে ফিফটি তুলে নেন জাকের আলি অনিক।
৫ উইকেটে ২২০ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল বিসিবি গ্রিন। আজ আরও ৭০ রান যোগ করে ২৯০ তে অলআউট হয়েছে তাঁরা। ২ টি করে চার ও ছয়ে ৫০ রান করেন জাকের আলি।
১৮ ওভার বল করে ৫ উইকেট নেওয়া তানজিম হাসান সাকিব বিসিবি রেডের সেরা বোলার। ২ উইকেট নিয়েছেন নাইম হাসান। ১ টি করে শিকার খালেদ আহমেদ, তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের।
ব্যাট করতে নেমে অবশ্য ভালো অবস্থানে নেই বিসিবি রেড দল। ৯২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছে তাঁরা। বিসিবি গ্রিনের পক্ষে হাসান মাহমুদ ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট তুলে নেন শেখ মেহেদী হাসান, ১ টি শিকার মেহেদী হাসান মিরাজের।
সৌম্য সরকার ২৪ রান করে আউট হয়েছেন, সাইফ হাসান আউট হবার আগে করেন ১০ রান। মুমিনুল হক ও লিটন দাসের ব্যাট থেকে আসে সমান ৪ রান করে। মোসাদ্দেক হোসেন সৈকত ২ রানের বেশি করতে পারেননি। প্রীতম কুমার ২৮ ও নাইম হাসান ১৭ রান নিয়ে ৩য় ও শেষ দিনের খেলা শুরু করবেন।
