তাসকিনের বেতন মাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা, বাকিরা কে পাবেন কত টাকা?
-
1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার
-
2
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
-
3
এলপিএলে সাকিবের কার্যকর ক্যামিও, ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল জাফনা কিংস
-
4
পাঁচ বছর পর সেরা ১০-এ জো রুট, কোহলির আরও কাছে রোহিত
-
5
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
তাসকিনের বেতন মাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা, বাকিরা কে পাবেন কত টাকা?
তাসকিনের বেতন মাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা, বাকিরা কে পাবেন কত টাকা?
২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তিতে জায়গা পেয়েছেন ২২ জন ক্রিকেটার। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই নতুন চুক্তি। তবে মার্চ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাসকিন আহমেদ মাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা বেতন পাবেন।
৫ মার্চ মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। ২০২৫ সালের মার্চ থেকে তাকে গ্রেড 'বি' তে রাখা হবে। মাহমুদউল্লাহ রিয়াদ বিসিবি ক্রিকেট অপারেশনসকে অনুরোধ করেছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারির পরে তাকে যেন জাতীয় খেলোয়াড়দের চুক্তিতে বিবেচনা না করা হয়। ফলে, ২০২৫ সালের মার্চ থেকে তিনি চুক্তির অংশ থাকবেন না।
চুক্তির তালিকা:
এ প্লাস ক্যাটাগরি ( মাসিক ১০ লাখ টাকা বেতন)
তাসকিন আহমেদ
এ ক্যাটাগরি (৮ লাখ টাকা বেতন)
নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম (ওয়ানডে থেকে অবসর নেওয়ায় ১ মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে)
বি ক্যাটাগরি (৬ লাখ টাকা বেতন)
মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা
সি ক্যাটাগরি (৪ লাখ টাকা বেতন)
সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী
ডি ক্যাটাগরি (২ লাখ টাকা বেতন)
নাসুম আহমেদ, খালেদ আহমেদ
