'ব্রেইনলেস' পোলার্ডই জেতালেন মুম্বাইকে

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
'ব্রেইনলেস' পোলার্ডই জেতালেন মুম্বাইকে

'ব্রেইনলেস' পোলার্ডই জেতালেন মুম্বাইকে

'ব্রেইনলেস' পোলার্ডই জেতালেন মুম্বাইকে

ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরকার কাইরন পোলার্ডকে ব্রেইনলেস/টপ অর্ডারে খেলার যোগ্য না বলেছেন কিছুদিন আগে। সেই ব্রেইনলেস কাইরন পোলার্ডই টানা দুই ম্যাচ জিতিয়ে দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। তার ২৩ বলে ৩৯ রানের ইনিংসে হাত থেকে ফসকে যেতে থাকা ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স জেতে ৬ উইকেটে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংএ নামে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় বলেই ডোয়াইন স্মিথকে ফিরিয়ে রোহিতের মুখে হাসি ফোটান ম্যাকলেনাগান। তবে গুজরাটের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামা ব্রেন্ডন ম্যাককুলাম অন্য প্রান্তে ছিলেন সাবলীল। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক সুরেশ রায়নাকে সাথে নিয়ে যোগ করেন ৮০ রান। শেষদিকে দীনেশ কার্তিকের অপরাজিত এক ঝড়ো ও কার্যকরী ইনিংসে ১৭৬ রানের পুজি পায় গুজরাট লায়ন্স। বিস্ময়করভাবে লাসিথ মালিংগা থাকেন বিবর্ণ। ৪ ওভারে ৫১ রান হজম করে পান ১টি মাত্র উইকেট। ১৭৭ রান তোলার লক্ষ্য নিয়ে খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সও তাদের ইনিংসের দ্বিতীয় বলে হারায় পার্থিব প্যাটেলকে। নিতিশ রানা, জস বাটলারকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেন। দুজন মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৮৫ রান। ঐ সময়ে জয়টা মুম্বাইয়েরই হবে, এমনটা মনে হচ্ছিলো। তবে ৭ রানের ব্যবধানে অর্ধশতক পাওয়া রানা এবং জস বাটলার আউট হলে পাশার দান উলটে যায়। দাড়িপাল্লা হেলে পড়ে গুজরাটের দিকে। ঠিক তখনই মুম্বাইয়ের আকাশে সব কালো মেঘ উড়ে যায় কাইরন পোলার্ডের বিধ্বংসী ইনিংসে। ৩টি ছয়, ২টি চারে ২৩ বলে ৩৯ রান করে যখন পোলার্ড আউট হন জয় থেকে মুম্বাই তখন ১৭ রান দূরে। বাকি কাজটুকু দারুনভাবে সারেন দলপতি রোহিত শর্মা।