১৭০ রানের বিশাল জয় বাংলাদেশের !
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 42 minutes ago
১৭০ রানের বিশাল জয় বাংলাদেশের !
১৭০ রানের বিশাল জয় বাংলাদেশের !
হেডলাইন দেখে চমকে গেলেন ! চমকে যাওয়ারই কথা। হঠাৎ আবার কোন বাংলাদেশ জিতলো! জগন্নাথ হল মাঠে ফিজিক্যালি চ্যালেঞ্জড ত্রিদেশীয় টুর্নামেন্ট এর উদ্ভোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭০ রানের এক দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।
সকালে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ দল। সহ অধিনায়ক শামীম এর করা অনবদ্য ৭৮ রান এবং অন্য ব্যাটসম্যান সুজন দেবনাথ এর ৫৪ রানের উপর ভিত্তি করে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২১৮ রানের।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশী বোলারদের কাছে নাস্তানাবুদ হতে হয় লঙ্কান ব্যাটসম্যানদের। বাংলাদেশী বোলারদের বোলিং তোপে মাত্র ৪৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোয়াজ্জেম। বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্যা ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এর উদ্যোগে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে আরেকটি দল ভারত।
সকালে এই টুর্নামেন্ট এর উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বিরেণ শিকদার। উপস্থিত ছিলেন বিসিএপিসি এর সভাপতি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং এর উপদেষ্টা অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক। আগামী সোমবার এই একই ভেন্যুতে খেলবে ভারত-শ্রীলঙ্কা। মঙ্গলবার খেলবে বাংলাদেশ-ভারত। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল।
