বোনের বাগদান, দেশে ফিরছেন সাকিব

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
বোনের বাগদান, দেশে ফিরছেন সাকিব

বোনের বাগদান, দেশে ফিরছেন সাকিব

বোনের বাগদান, দেশে ফিরছেন সাকিব

বর্তমানে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। বোনের বাগদানের জন্য আগামী পরশু (৪ঠা মে) দেশে ফেরার কথা রয়েছে তার। জান্নাতুল ফেরদৌস রিতুর (সাকিবের বোন) বাগদান সম্পন্ন করেই জাতীয় দলের সাথে যোগ দিতে ইংল্যান্ডে যাবেন সাকিব। এর জন্য টিম ম্যানেজমেন্টের কাছে থেকে একদিন বেশি ছুটি নিতে পারেন তিনি। ছোটবোনের জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে পরিবারের সাথে কিছুটা সময় থাকতে চাওয়াটা অমূলক নয়। জাতীয় দলের হয়ে, বৈশ্বিক লীগগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসান পরিবারকে সময় দিতে পারেন সামান্যই। উল্লেখ্য আইপিএলের দশম আসরে ভারতে অবস্থান করলেও এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।