তামিমের সেঞ্চুরি; শেফার্ডের চোখে অন্যতম সেরা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
3
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
4
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
-
5
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
তামিমের সেঞ্চুরি; শেফার্ডের চোখে অন্যতম সেরা
তামিমের সেঞ্চুরি; শেফার্ডের চোখে অন্যতম সেরা
গত ২০শে ফেব্রুয়ারি, ঘরের মাঠে খুলনা টাইগার্সের বিপক্ষে তানজিদ হাসান তামিম একা হাতে চালান লড়াই। স্ট্রোক্সের ফোয়ারায় ধ্বংসস্তূপ বানিয়ে দেন খুলনার বোলিং ইউনিটকে। তামিমের ব্যাটে ১১৬ রানের অতিমানবীয় ইনিংস আসে ৮ চারের সঙ্গে ৮ ছক্কায়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৮ বলে সেঞ্চুরি পাওয়া তামিম মুগ্ধ করেছেন চট্টগ্রামের ক্যারিবীয় রিক্রুট রোমারিও শেফার্ডকে। ৩২ বলে হাফ সেঞ্চুরি, ২৮ বলে পরের ৫০; শেফার্ডের চোখে যা অন্যতম সেরা।
২০২৪ বিপিএলে তিন নম্বর সেঞ্চুরি করে চট্টগ্রাম পর্ব রাঙিয়ে দিয়ে আসেন ঘরের দলের ওপেনার তানজিদ হাসান তামিম। তাওহীদ হৃদয়ের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ছুঁয়েছেন শতকের মাইলফলক। ৩২ বলে পঞ্চাশ রান পাওয়া তামিম সেঞ্চুরি করতে খরচ করেছেন কেবল ২৬ বল। রেকর্ড সেঞ্চুরির পথে সেদিন তামিম দখল করেন রান সংগ্রাহকদের শীর্ষস্থানও। পরে তামিম ইকবাল আর তাওহীদ হৃদয়ের কাছে জায়গা হারালেও ১১ ইনিংস খেলা তামিমের নামের পাশে এখন ৩৮২ রান। চট্টগ্রামের সতীর্থ তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি প্রসঙ্গে রোমারিও শেফার্ড বললেন,'এটা আমার দেখা পেশাদার ক্রিকেটে তরুণদের মধ্যে অন্যতম সেরা ইনিংস ছিল। আমার চোখে দেখা অন্যতম সেরা সেঞ্চুরি ছিল এটি। চাপের মুখে, হেরে গেলেই বাদ এমন পরিস্থিতিতে সে যেভাবে খেলেছে তাতে মনে হয়েছে তার হাতে যেন অনেক সময় ছিল। সে দারুণ খেলছে। বাংলাদেশের জন্য দারুণ একটি সম্পদ হতে যাচ্ছে সে কারণ সে তরুণ। সে যেভাবে খেলে এগিয়েই যেতে থাকে শুধু। সে শুধু ফিফটি করেই সন্তুষ্ট থাকে না আরও এগিয়ে যেতে চায়। 'প্যাভিলিয়নে ফেরার আগে তানজিদ তামিম খুলনার বিপক্ষে শেষ ম্যাচে ৬৫ বলে খেলেন ১১৬ রানের অনবদ্য এক ইনিংস। যা এবারের বিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ঢাকার বিপক্ষে এর আগের ম্যাচেই খেলেছিলেন ৭০ রানের ইনিংস। তামিমের এমন দাপুটে পারফর্ম্যান্সের কল্যাণেই সুপার ফোর নিশ্চিত করে চ্যালেঞ্জার্স। আগামী ২৬শে ফেব্রুয়ারি তারা এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে ফরচুন বরিশালের বিপক্ষে।
