পাকিস্তানের বিপক্ষে বোলিং করতেও প্রস্তত ধোনি
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Rachin Ravindra, Devon Conway Set to Return from Injuries as New Zealand Prepare to Challenge India
-
2
Towhid Hridoy and Hasan Mahmud Make Record-Breaking Gains in ICC Rankings
-
3
South Africa Not Taking Bangladesh Lightly, Bavuma Wary of Pace Attack
-
4
Usman Khawaja Stands Firm on His Claims Over Sandpaper Scandal
পাকিস্তানের বিপক্ষে বোলিং করতেও প্রস্তত ধোনি
পাকিস্তানের বিপক্ষে বোলিং করতেও প্রস্তত ধোনি
হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু পাকিস্তান-ভারতের এবারের চ্যাম্পিয়ন ট্রফির আসর। দুই দলেরই প্রথম ম্যাচ। উত্তেজনাটা একটু বেশিই। কারণ, প্রতিপক্ষ দু’দলই চিরপ্রতিদ্বন্দ্বী। এমন ম্যাচকে সামনে রেখে প্রস্ততির কোন অংশে কম রাখছেননা দুই দলের ক্রিকেটাররা। প্রস্তুতিতে বাদ যাননি ভারতীয় দলের উইকেট কিপার-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ব্যাট-গ্লাভস রেখে আজ বোলিং অনুশীলন করেছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। বার্মিংহামের ইনডোরে বল হাতে অনুশীলন চালিয়ে যান অনেক্ষন ধরে। যদিও ধোনি এর আগে দলের প্রয়োজনে বোলিং করেছেন কয়েকটি মাত্র ম্যাচে। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও গ্লাভস ছেড়ে বোলিং করার নজির রয়েছে। গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বোলিং করেন ধোনি। টেস্ট ম্যাচেও ধোনি বোলিং করেছেন কয়েকবার। দলের প্রয়োজনে যদি এই কিপারের বোলিং কাজে দেয় তবে ক্ষতি কি! তাই হয়তো পাকিস্তান ম্যাচকে সামনে রেখে নিজেকে প্রস্তত করে নিলেন সব বিভাগেই। হতেও পারে ধোনি কাল আবারো বোলিং করছেন। দুটি প্রস্ততি ম্যাচের একটিতে খেলেননি সাবেক এই অধিনায়ক। প্রস্ততি ম্যাচে নিউজিল্যান্ডের সাথেও পারফর্ম ভালো হয়নি তার। ২১ বল খেলে করেছিলেন ১৭ রান। ব্যাটিং করেননি বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও। তবে দুটি ম্যাচই জিতেছিলো ভারত। অন্যদিকে বাংলাদেশের সাথে প্রস্ততি ম্যাচে হারতে হারতে জিতে যায় পাকিস্তান। পরের ম্যাচটি খেলা হয়নি অষ্ট্রেলিয়ার সাথে বৃষ্টি বাধায়।অপেক্ষা এবার ভারতের বিপক্ষে মাঠে নামার। আগামীকাল শনিবার বিকাল ৩টায় এজবাষ্টনে মুখোখুখি হবে দুই দল। ১৯৭৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৩২ টি একদিনের ম্যাচে মুখোমুখি হয় দু’দল। যার ৭২ ম্যাচ জিতে পাকিস্তান আর ৫২ ম্যাচ জিতে ভারত। রেকর্ড যাই বলুক, এখন দেখার অপেক্ষা রোববারের ম্যাচ শেষে কারা হাসে শেষ হাসি!
