তামিমের দশ হাজার
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Liton Appointed ODI Captain as Well, BCB Replaces Miraz in Leadership Reshuffle
-
2
Towhid Hridoys 31 Off Just 8 Balls Powers Jaffna Kings to Victory Over Colombo in LPL
-
3
Seales fiery spell powers West Indies to 90-run win over Pakistan
-
4
Abbas and Khurram Sanctioned for Aggressive Celebrations
-
5
Stephen Fleming Set to Become England Test Teams Next Head Coach
তামিমের দশ হাজার
তামিমের দশ হাজার
বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই সর্বোচ্চ রানসংগ্রাহকের নামটা তামিম ইকবাল সবারই জানা। তবে ডাম্বুলায় কিন্তু তামিম বাংলাদেশের হয়ে গড়েছেন অনন্য এক রেকর্ড।
সব ফরম্যাট মিলিয়ে তামিম ইকবালের রান এখন কাঁটায় কাঁটায় ১০০০১*(পোস্ট দেবার সময়) রান। বাংলাদেশের হয়ে প্রথম কোন ক্রিকেটার ছুঁলেন পাঁচ অঙ্কের রানসংখ্যা। সুরাঙ্গা লাকমলের প্রথম ওভারের তৃতীয় বলে দৌঁড়ে দুই রান সংগ্রহ করে সব ফরম্যাটে দশ হাজারী রান ক্লাবে ঢুকে পড়েন তামিম ইকবাল।
তিন ফরম্যাটের মধ্যে টেস্টে ৩৯.৫৩ গড়ে তামিম সংগ্রহ করেছেন ৩৬৬৭ রান। ওয়ানডেতে ৩২.৪০ গড়ে ৫১২২ রান। আর ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টুয়েন্টিতে ২৪.০৪ গড়ে ঝুলিতে পুরেছেন ১২০২ রান।
বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহের দিক দিয়ে তামিম ইকবালের ঠিক পরেই আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট, ওয়ানডে আর টি-২০ মিলিয়ে আল হাসানের সংগ্রহ ৯২৮৮ রান।
