খেলাঘরকে ১৮৯ রানে আটকে দিলো মোহামেডান
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
3
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
4
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
5
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
খেলাঘরকে ১৮৯ রানে আটকে দিলো মোহামেডান
খেলাঘরকে ১৮৯ রানে আটকে দিলো মোহামেডান
ডিপিএল(ঢাকা প্রিমিয়ার লীগ) এর চতুর্থ রাউন্ডের খেলাতে খেলাঘর এসকেএস কে ১৮৯ রানে আটকে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এনামুল হক জুনিয়র, তাইজুল ইসলামদের সামনে ওভাবে দাঁড়াতেই পারেনি খেলাঘর।
আবাহনী বা মোহামেডানের খেলা মানেই সেটা ফতুল্লাতে হবে! ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন খেলাঘরের দলপতি নাফিস ইকবাল। জাতীয় দলের খেলোয়াড়েরা ইংল্যান্ডের উদ্দেশ্যে গতকাল রাতেই দেশ ছেড়েছে। তাই তামিম ইকবাল আর নাফিস ইকবাল; দুই ভাইয়ের দ্বৈরথ দেখা যায়নি এদিন।
খেলাঘরের সালাউদ্দিন পাপ্পু কোন রান না করেই আজিমের শিকার বনে সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে নাফিস ইকবাল ও রবিউল ইসলাম রবি ৫২ রানের জুটি গড়েন। অধিনায়ক নাফিস ইকবাল এনামুল হক জুনিয়রের শিকার হয়ে ১৯ রান করে ফিরে গেলেও ঠিকই অর্ধশতক তুলে নেন রবিউল ইসলাম রবি। ৩য় উইকেট জুটিতে অমিত মজুমদারের সাথেও পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন রবি। আমিত মজুমদারও তুলে নেন অর্ধশতক। তবে শেষের দিকের ব্যাটসম্যানেরা সুবিধা করে উঠতে না পারাতে ১৮৯ রানেই থামতে হয় খেলাঘরকে। এনামুল হক জুনিয়র ৩ উইকেট নিয়ে মোহামেডানের বোলিংয়ের নেতৃত্ব দেন।
সংক্ষিপ্ত স্কোর(১ম ইনিংস শেষে)ঃ
খেলাঘর এসকেএস ১৮৯/১০(৪৫.৪), রবিউল ইসলাম রবি ৬৩, অমিত মজুমদার ৫৩, এনামুল হক জুনিয়র ৩/৩৩।
