চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথুস, ফিরলেন মালিঙ্গা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথুস, ফিরলেন মালিঙ্গা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথুস, ফিরলেন মালিঙ্গা
হাঁটুর ইনজুরিতে একটা বড় সময়জুড়ে দলের বাইরে ছিলেন। তবে ইনজুরি থেকে ফিরে নিজের সক্ষমতা আবারো প্রমাণ করেছেন লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন সফল। এখন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হাঁটুর ইনজুরিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বিঘ্নে আইপিএল খেলছেন তিনি। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দলের সেরা পারফর্মার বোলারকে ইনজুরিমুক্ত দেখে দলে রেখেছে শ্রীলঙ্কার নির্বাচকেরা।
সম্প্রতি শেষ হওয়া শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ জুড়ে শ্রীলঙ্কা তাদের দলের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে পায়নি। ম্যাথুস খেলতে পারেননি তার আগে হয়ে যাওয়া দক্ষিন আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। তবে মর্যাদার আসর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার নেতৃত্বভার থাকছে অ্যাঞ্জেলো ম্যাথুসের কাঁধেই। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ ওপেনার উপুল থারাঙ্গা থাকছেন অ্যাঞ্জেলো ম্যাথুসের ডেপুটি হিসেবে।
সাম্প্রতিক সময়ে রানের মধ্যে থাকা চামারা কাপুগেদেরাকে উপেক্ষা করতে পারেনি সনাথ জয়সুরিয়ার নেতৃত্বাধীন শ্রীলঙ্কান নির্বাচক প্যানেল। যদিও ২০১৬ সালের জানুয়ারির পর আর কোন ওয়ানডেতে শ্রীলঙ্কার হয়ে মাঠে নামেননি তিনি।
নিরোশান ডিকওয়েলা, কুশল পেরেরার পাশাপাশি স্কোয়াডে থাকা দীনেশ চান্দিমালও উইকেটের পেছনের কাজ সামলাতে পারেন। তাই বলা চলে, তিন উইকেটরক্ষক আছে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে।
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে ভালো খেলার ফল পেয়েছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। তাছাড়া আসেলে গুনারাত্নে ও মারকুটে সেকুগে প্রসন্নে আছেন ব্যাট-বল দুটোতেই অবদান রাখতে।
লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, নুয়ান কুলেসেকারা ইংলিশ কন্ডিশনে এই চার পেসারের সঙ্গী একমাত্র প্রথাগত স্পিনার লাক্সান সান্দাকান।
শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফির দলঃ
অ্যাঞ্জেলো ম্যাথুস(অধিনায়ক), উপুল থারাঙ্গা(সহ অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চামারা কাপুগেদেরা, আসেলে গুনারাত্নে, দীনেশ চান্দিমাল, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, নুয়ান কুলেসেকারা, থিসারা পেরেরা, লাক্সান সান্দাকান ও সেকুগে প্রসন্নে।
