ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে নেই ফকনার, মার্শ, বেইলিরা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
India Seal Series Win Over Afghanistan on Nitish and Samsons Dominance
-
2
Chattogram Regional T20 Cricket Tournament 2026 Opens in Grand Ceremony
-
3
Jyoti Steps Down as T20 Captain
-
4
28th National Cricket League to Begin on October 3, Conclude on November 17
-
5
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে নেই ফকনার, মার্শ, বেইলিরা
ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে নেই ফকনার, মার্শ, বেইলিরা
২০১৭-১৮ মৌসুমের জন্যে ৩৩ জন পুরুষ ও প্রমীলা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া; যারা কিনা ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির অংশ হবেন। চলতি বছরের ১লা জুলাইয়ে কার্যকর হবে এই চুক্তি।
২০১৫ সালের বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া। সেই বিশ্বকাপের ম্যান অফ দ্যা ফাইনাল জেমস ফকনার এই চুক্তির অংশ হতে পারেননি। পিটার নেভিল, শন মার্শ, পিটার সিডলরাও হয়েছেন উপেক্ষিত।
জর্জ বেইলি, জো বার্নস, নাথান কল্টার-নাইলরা গত মৌসুমের চুক্তিবদ্ধ ক্রিকেটার হলেও এবারে উপেক্ষিত। বিলি স্ট্যানলেক, অ্যাস্টন অ্যাগার, হিল্টন কার্টুইট নতুন চুক্তির অংশ হয়েছেন।
চুক্তিবদ্ধ ২০ পুরুষ ক্রিকেটারঃ
অ্যাস্টন অ্যাগার, জ্যাকসন বার্ড, হিল্টন কার্টুইট, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খাজা, নাথান লায়ন, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশাহ, স্টিভ স্মিথ, বিলি স্ট্যানলেক, মিশেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
